"মুসলমানি"

Words
358
Reading
2 min
Listen
Play
4y

ইসলাম ধর্মে সুন্নতে খাতনা একটি মহান সুন্নত।ইসলামের নবী রসুলগণ এ সুন্নত পালন করেছেন।সুন্নতে খাতন করা প্রথম ব্যক্তি হযরত ইব্রাহিম(আ)। যিনি ইসলামের নবী। শত শত বছর ধরে মুসলিম সমাজে এ রীতি চলে আসছে। ইহুদী আর খ্রীস্ট্রান ধর্মাবলম্বীরাও এ সুন্নত পালন করে।এ সুন্নাতে খাতনা উপলক্ষে বিভিন্ন রীতিনীতির প্রচলন রয়েছে। আমি আজ আমাদের গ্রামের সুন্নতে খাতনার নিয়ম নীতিগুলো বলবো।

বিয়ে যেমন একটি সামাজিক উৎসব আমাদের সমাজে সুন্নতে খাতনাও একটি সামাজিক উৎসব।আমাদের এলাকায় সুন্নতে খাতনা সাধারণত করা হয় যখন আম,কাঁঠালের মৌসুম শেষ হলে।আমাদের এলাকার ভাষায় এটাকে "মুসলমানি"।
গরম শীতের মাঝামাঝি সময়ে। আম,কাঁঠাল খেলে পাছে ঘা শুকাতে যদি দেরী হয় তাই।সবাই তাদের সামর্থ্য অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করে।যেদিন সুন্নত পালনের দিন ঠিক করা হয় তার চার পাঁচ দিন আগে অনুষ্ঠান শুরু হয়।

প্রথম দিন সকালে হলুদ চাক চাক করে কেটে ব্রেসলেট বানিয়ে পড়িয়ে দেওয়া হয়।মৌরি আর কালো জিরা পুটলি বেঁধে হাতে বেঁধে দেওয়া হয়।এরপর গায়ে হলুূদ দিয়ে গোসল করিয়ে পাঁচ ধরনের ভাজি সাথে থাকবে আস্ত মুরগী ভাজি এগুলো বড় এক বৌলে মাখিয়ে যার সুন্নত কাজ সে প্রথম খাবে এবং আশেপাশের সবাইকে খাইয়ে দিবে।এরপর সবাই একসাথে টানাটানি করে যে যা খেতে। পরের দিন এলাকার মানুষ, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়াবে।এটা যার যেমন ক্ষমতা। কেউ গরু জবাই করে কেউ আবার দুই কেজি মাংস কিনে সেরে নেয়। এরপর দিন "গুনী" এসে খৎনা করায়।আমাদের এলাকায় যে ব্যক্তি সুন্নতে খাৎনার এই ছোটখাটো অপারেশনটা করে থাকে গুণী বলে।

বেশির ভাগ সময় সমবয়সী তিন চার জন কে একসাথে সুন্নতে খাতনা করা হয়।এর কারণ এ সময় নূন্যতম এক সপ্তাহ করে শুয়ে থাকতে হয়।জটিলতা কতটুকু জানি না। তবে এটাই নিয়ম।
তাই তিন চার জন হলে ওরা নিজেরা সময় কাটাতে পারে।এ অনুষ্ঠানে যাদের দাওয়াত করা হয় তাদের একটা বড় অংশ উপহার হিসেবে লুঙ্গি আর সেন্টু গেঞ্জি নিয়ে আসে।এ সময় লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে ঠিক আছে এজন্য সবার আনতে হবে এমনতো না।এতো বেশি হয় পরে এগুলো কাজে লাগে না।

আমার মনে সব সময় একটা প্রশ্ন এ কাঁচা হলুদের ব্রেসলেট আর মৌরি আর কালোজিরার পুটলি কেনো পরে।অবশ্যই ছোট বেলা বড়দের অনেক বার বলার চেষ্টা করেছি। বড়দের মুখে একটা কথায় শুনেছি তাহলে নাকি সুঁচি হবে না। এই সুঁচি আসলে কি আমি জানি না।

তবে এসব অনেক অনুষ্ঠানই সঠিক ইসলামী বিধিবিধান এর সাথে মিলে না।যাইহোক,তবে আমাদের গ্রামে এভাবেই এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে যুগের পর যুগ।

IMG_20200808_190833.jpg

"মুসলমানি" | Ecency