সালাম নিবেন,
সেভেন আপ নিশ্চয় অনেকবার পান করেছেন।কিন্তু কখনো কি ভেবে দেখেছেন 7 up কে উল্টিয়ে লিখলে যে শব্দটি আসে সেটি হচ্ছে আরবিতে " আল্লাহ্"।চলুন আজকে এই বিষয়টি নিয়ে কথা বলা যাক।
প্রতিষ্ঠান,পণ্য বা কোনো সৃজনশীল কর্ম যখন মানুষের সামনে উপস্থাপন করা হয় তখন তার একটি ইউনিক অর্থাৎ নতুন নাম দেওয়ার চেষ্টা করে উৎপাদনকারী ব্যক্তিবর্গ।এমন কিছু বিখ্যাত প্রতিষ্ঠান বা পণ্য আছে যাদের নামের পিছনের রহস্য আমরা জানিই না।সনি এন্টারটেইনমেন্ট এর জনপ্রিয় ধারাবাহিক আদালতের প্রধান চরিত্র "কেডি পাঠক" কে মনে আছে নিশ্চয়ই। যার নামের রহস্য আজো অজানা।ঠিক তেমনি বাস্তব ক্ষেত্রে এমন কিছু পণ্যের নাম আছে যার সঠিক
অর্থ আমরা জানি না।আজকে আমরা কথা বলবো লেবুর ফ্লেভার যুক্ত সফট ড্রিংক "7 up"
এর নামটি রাখার পিছনের রহস্য নিয়ে।
কিছু কিছু মৌলবাদীরা বলে থাকে 7 up নামটি আরবিতে আল্লাহ্ তাআলার নামের উল্টো রুপ।অর্থাৎ বিধর্মীরা ইচ্ছা করে আল্লাহর নামকে বেঙ্গ করার জন্য, ছোট করার জন্য আল্লাহর নামটি উল্টিয়ে সেভেন আপ নাম দিয়েছে।তাদের যুক্তি হলো 7 আপ ই কেনো রাখতে হবে,সিক্স আপ বা এইট আপ কেনো রাখা হলো না।তাদের এই যুক্তি খন্ডনের আগে চলুন জেনে নেয়,
7 আপ ড্রিংকস টি উৎপাদনের ইতিহাস।
সেভেন আপ ড্রিংকস টির আবিষ্কারকের নাম চার্লস লিইপার গ্রিগ।তিনি ১৯১২ সাল নাগাদ ভেস জোনস নামক এক ব্যক্তির কমলা স্বাদযুক্ত পানীয় তৈরির কারখানাতে চাকরি করতেন সেখানে তিনি তার প্রথম কোমল পানীয় আবিষ্কার করেন যার নাম ছিলো হুইসল।কিন্তু পরিচালনা পরিষদের সাথে ঝগড়া হোয়ার কারনে তিনি চাকরি ছেড়ে দেন এবং ওয়ারনার জেনকিনসনের কোম্পানিতে চাকরি শুরু করেন,সেটিও একটি সফট ড্রিংকস এর কারখানা। এখানে তিনি তার দ্বিতীয় কোমল পানীয় "হাউডি" আবিষ্কার করেন।তিনি এই কোম্পানি থেকেও চাকরি ছেড়ে দেন এবং হাউডি কোম্পানি গড়ে তুলেন। কিন্তু তখনকার কমলা স্বাদযুক্ত পানীয় তৈরিতে বিখ্যাত প্রতিষ্ঠান ওরেন্জ ক্রাসের সাথে তার কোম্পানি পেরে উঠে না।
অতঃপর ১৯২৯ সালে তিনি মনোযোগ দেন লেমন-লাইম ফ্লেভার যুক্ত পানীয় তৈরির দিকে।প্রথমে সেই পানীয়র নাম ছিলো,"Bib-Label Lithiated Lemon-Lime Sodas."
কিছুদিনের মধ্যেই নাম পরিবর্তন করে রাখা হয়
7Up Lithiated Lemon Soda।তারপর আবার এর নাম পরিবর্তন করে রাখা হয় শুধু "7 আপ""।
তো কেনো রাখা হলো এর নাম সেভেন আপ।
ph কথাটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত।কোনো দ্রব্য বা রাসায়নিক বস্তু এসিডিয় না ক্ষারীয় তার পরিমাণ করা হয় পি এইচ স্কেল দিয়ে।যদি ph সাতের নিচে হয় তাহলে বস্তুটি হবে এসিডীয়। আর যদি পিএইচ সাতের উপরে হয় তাহলে বস্তুটি হবে ক্ষারীয়।আর সাত হচ্ছে নিরপেক্ষ। যেমন পানির পিএইচ সাত।তাই পানি একটি নিরপেক্ষ পদার্থ।
আপনারা জানেন যে, 7 আপ সফট ড্রিংকসটি কেনো পান করা হয়।হ্যাঁ, খাওয়ার পর খাবার হজমে সাহায্য করার জন্য, অর্থাৎ পেঠের এসিডীয় পরিবেশকে নিরপেক্ষ করার জন্য। আর এসিডকে নিরপেক্ষ করার জন্য প্রয়োজন ক্ষার জাতীয় পদার্থ। আর 7 up এ থাকে কার্বোনেটেড ওয়াটার যা একটি ক্ষার জাতীয় পদার্থ। যেহেতো এটি তৈরিতে ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করা হয় তাই এর নাম রাখা হয়েছে সেভেন আপ।অর্থাৎ এর পিএইচ সাতের উপরে,সেভেনের উপরে,
that’s the cause,why it is called 7 up।
কিন্তু কিছু ধর্মান্ধ ব্যক্তি এই সামান্য বিষয়টুকুকেও ধর্মের ভিতর ঢুকিয়ে টানাটানি শুরু করেছে।আল্লাহর নামের সাথে এটার কোনো কানেকশন নেই।পিএইচ সেভেনের উপরে হওয়াতে এর নাম সেভেন আপ।সুতারাং সিক্স বা এইট আপ দেওয়ার কোনো মানে নেয়।
আশাকরি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।আল্লাহ তাআলার নাম সর্বোচ্চ সম্মানের বিষয়। এটাকে নিয়া যুক্তি ছাড়া কথা বলে নিজের ধর্মকে নিজে ছোটো করার কোনো মানে নেয়।
ধন্যবাদ