ভাবনা

Words
354
Reading
2 min
Listen
Play
4y

আমি ভাবতে ভালোবাসি।অন্য মানুষের কথা বলতে পারি না।তবে আমি ঘুমের সময় ছাড়া সর্বক্ষন কিছু না কিছু ভাবি।এক কথায় বলা চলে আমার নিজের সাথে সব সময় কথোপকথন চলে।বিষয় কখনো নির্দিষ্ট থাকে না। সেটা হতে পারে আমার তিন বছর বয়সের কিছু স্মৃতি বা সত্তর বছর বয়সের কোন দৃশ্য যা ঘটবে বলে আমি আশা করি।

যেমন এটা লিখতে বসার আগে আমি সেই ছোট্ট বেলায় পাখিতে খাওয়া জাম কুড়ানোতে ব্যস্ত ছিলাম।সবার বুঝার জন্য পাখির জাম কুড়ানো বলতে আমি কি বুঝাচ্ছি সেটা বিস্তারিত বলে দিচ্ছি। জামের মৌসুমে ফসলের মাঠে পানি থাকেনা।অধিকাংশ জমি পতিত থাকে। পাখিরা গাছ থেকে পাকা জাম নিয়ে মাঠের আইলে বসে খায়।একটা জাম ঠুঁটে করে নিয়ে বসার সাথে সাথে, আশেপাশে কারও শব্দ শুনলে এটা ফেলে চলে যায়।আবার নিয়ে আসে। এভাবে অনেক অনেক আইলে, জমিতে পরে থাকতো। আমরা গিয়ে কুড়াতাম। আজ হঠাৎ সেই দৃশ্য চোখে ভেসে উঠলো।

মানুষ যতই সুখে থাকুক না কেনো প্রত্যেকেই একটা চাপে থাকে। চাপ বলতে আমি খারাপ কোনো পরিস্থিতির কথা বলছি না।জীবন চলার প্রক্রিয়ার কথায় বলছি।যেমন চাকুরীজীবি হলে অফিসে যেতে হবে।আবার বাসায় এসেও খাওয়া দাওয়া, গোসল এছাড়াও অন্যান্য অনেক কিছু। আবার পরের দিন অফিস যাওয়ার চিন্তা। এভাবে ছাত্র, শিক্ষক, চিকিৎসক, গৃহিণী, ব্যবসায়ী কিংবা বেকার সবাই একটা নিয়মের মধ্যে থাকে। তাই আমার কাছে মনে হয় এ জীবনের সবচেয়ে নিশ্চিন্ত সময় হচ্ছে ভ্রমনের সময়।ভ্রমন বলতে আমি সেই সময়টুকু কে বুঝাচ্ছি যতক্ষন যানবাহনের মধ্যে থাকি।অথ্যাৎ নির্দিষ্ট এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছানোর মধ্যবর্তী সময়।

এই সময় নিশ্চিন্ত মনে ভাবনা ছাড়া আর কাজ থাকে না।যদি বেড়াতে ও যাওয়া হয় তারপর ও গন্তব্যে পৌঁছানোর পর কোথায় ঘুরবো,কি খাবো,কি পড়বো সেই একি চাপ।কিন্তু ভ্রমনের এই সময় টুকু একেবারে নির্ভেজাল।পৌঁছানোর আগ পর্যন্ত ভাবা যায় মনের মতো করে। আজকাল যানবাহনে বসেই স্মার্টফোনে বিভোর থাকে সবাই।আমি মোবাইল ব্যাগে ঢুকিয়ে বসি।এসব দেখে দেখে ভাবনা গুলো আরও মুধুর হয়।

একটু উদ্ভট হলেও আমার এসব ভাবাভাবির আরেকটা জায়গা রয়েছে যেখানে আমি আরও নিশ্চিত মনে ভাবতে পারি,সেটা হচ্ছে ওয়াশরুম বা সোজাসোজি বলতে গেলে শৌচাগার।সেখানে আমার ভাবনাগুলো আরও উচ্চতর পর্যায়ে চলে যায়।

তাছাড়া খেতেখেতেও ভাবতে ভালো লাগে সেটা এলোমেলো হোক বা গোছানো কিছু।আর রাতে বা দিনে যেকোনো সসয় ঘুমের আগের ভাবনার কথা বলার আর অপেক্ষা রাখে না,আমার জ্ঞানের সীমার মধ্যে এমন কিছু নেই যা তখন ভাবি না।

এই ভাবনা নিয়ে বলতে শুরু করলে শেষ হবে না।যাই ভাবতে বসি।

IMG_20220415_045919.jpg

ভাবনা | Ecency