না জেনে কাউকে "ভালো" বলতে নেই

Words
372
Reading
2 min
Listen
Play
5y

সন্ধ্যার সময় চার বন্ধু বাজারে গেলাম।আড্ডা দেওয়ার সময় কিছু খাওয়া দরকার।সোহান বললো,চলো ঐ দেখা যাচ্ছে ঝালমুড়ির দোকান সেখান থেকে ঝালমুড়ি খায়,ঝালমুড়িওয়ালার এক পা নেই,অসহায়,নিশ্চয়ই ভালো মানুষ হবে।ওনার কাছ থেকেই খাওয়া উচিত,তাহলে ওনার উপকার হবে।

আমরা কোনো দ্বিমত পোষণ না করে দোকানের কাছে গেলাম,রায়হান ঝালমুড়ি বানাতে বললো লোকটাকে,ওনি বানাতে লাগলেন।লোকটাকে দেখছিলাম আর আমাদের খুব মায়া হচ্ছিল।ঝালমুড়ি চলে আসার পর আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম,বিভিন্ন কথার মাঝে হঠাৎ পান্থ বললো," না জেনে কাউকে ভালো মানুষ বলা উচিত না"।আমরা শুনে হতবাক এটা কেমন কথা।আমি বললাম,"এতো দিন শুনে আসছি, না জেনে কাউকে খারাপ বলা উচিত না,এখন এটা তুমি কি বললা!"

PicsArt_04-04-09.57.33.jpg

পান্থ বললো,এই যে তোমারা ঝালমুড়িওয়ালার এতো প্রশংসা করছো, তোমরা এই লোকটাকে চিনো না বলে ভালো বলছো,ওনার যে এক পা নেই দেখছো জন্ম থেকে এমন না,এক দূর্ঘটনার কারণে তার এক পা হারাতে হয়েছে।দূর্ঘটনা বলছি কেনো!তার কর্মদোষে তার পা হারাতে হয়েছে।আগে তিনি ডাকাতি করতেন,একবার ডাকাতি করতে গিয়ে ধরা খায়,জনগণে গণধোলাই দেয়,সবচেয়ে বেশি আঘাত পরে এই পায়ের উপর,পরে কিছুদিন পর এই পা পঁচা শুরু করে,পরবর্তীতে পা কেটে ফেলতে হয়।
এখনও তার স্বভাব পাল্টায় নাই,বাড়িতে গিয়েই বৌকে মারধর করে,এক পা নেই তারপরও তার তেজ কমে না।
তোমরা তাকে চিনো না,তার অসহায় অবস্থা দেখে তাকে ভালো মানুষ ভেবে বসলা,কিন্তু এটাতো ঠিক না।এইজন্যই আমি বলেছি,না জেনে কাউকে ভালো মানুষ বলতে নেই"।

এটা শুনার পর আমরা সবাই চুপ হয়ে গেলাম।সবাই নিজ নিজ চিন্তায় ডুবে গেলো।একটু পর রায়হান বললো সবাই চুপ কেনো!কে কি ভাবছো বলো।
সোহান বললো সে ভাবছে,সে একটা মেয়েকে পছন্দ করে,তাকে সে কথা বলবে কিভাবে।
পান্থ ভাবছে,সামনে একটা ড্রেইনের মাঝে অনেক সবজি ফেলে রেখেছে,এগুলো কে ফেললো।
রায়হান ভাবছে,কখন সে বাড়িতে যাবে।

আর আমি বললাম আমি ভাবছি,"একটু আগে দেখেছো রাস্তা দিয়ে দুইজন হাই প্রোফাইল মানুষ গেলো,দামি মোটর সাইকেল দিয়ে,পাঁচ লাখ টাকার বাইক নিয়ে এই গ্রামের মধ্যে কে আসলো,কারা এরা!"

"চেহারাওতো কতো ভদ্র,কোনো ভালো ফ্যামিলির মনে হয়,এই গ্রামে কার বাড়িতে আসলো,ইফাদদের বাড়িত হয়তোবা,এই গ্রামেতো ওরাই আছে হাই প্রোফাইলের।", রায়হান বললো।

রাতের আড্ডা শেষে সবাই নিজ নিজ বাড়িতে চলে গেলাম।পরদিন সকালে পান্থ ফোন দিলো,খবর বের হয়েছে,কাল সন্ধ্যা বেলায় নাকি,সদর থেকে নীল রঙের একটা বাইক চুরি গেছে,সেই চুরেরা আমাদের গ্রামের রাস্তার এইদিকে ঢুকেছে।চুর ছিলো দুইজন।
বুঝার আর বাকি নেই,কাল সন্ধ্যায় যাদেরকে আমরা " হাই প্রোফাইল" বলে ভূয়সী প্রশংসা করছিলাম,তারা আসলে চুর,বাইক চুরি করে গ্রামের নিরিবিলি রাস্তার দিকে পালিয়ে এসেছে।

পান্থ এবার বললো,বুঝতে পারছো কেনো কাল বলেছিলাম, না জেনে কাউকে খারাপ যেমন বলতে নেই, ঠিক তেমন ভালোও বলতে নেয়।

না জেনে কাউকে "ভালো" বলতে নেই | Ecency