জমির জন্য নিজের মাকে খুনঃ পর্ব ০২

Words
466
Reading
3 min
Listen
Play
5y

PicsArt_04-11-11.07.34.jpg

যেই কথা সেই কাজ,আসমা পরের দিনই তার বাবার রাস্তার পাশের বিক্রি করা জমিটা পুনরায় দখল করার জন্য উঠেপড়ে লাগলো এবং যতরকমের কুবুদ্ধি আছে সব প্রয়োগ করতে শুরু করলো।

প্রথমদিকে তাদের ছাগল ঐ জমিতে ছড়াতে লাগলো।
মতিন মিঞা কিছুই বললো না,ভাবলো তার বন্ধুর মেয়েরা তার জমি ছাগল ছড়ানোর জন্য ব্যবহার করতেই পারে।

এইভাবে বিভিন্নভাবে আসমারা ঐ জমি ব্যবহার করতে লাগলো।আর কয়েকদিন পরে হঠাৎ মিস্ত্রি এনে ছোটো একটা দুইচালা ঘর দাঁড় করানো শুরু করলো আসমারা।

এইবার মতিন মিঞার টনক নড়লো।সে বুঝতে পারলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে।সে এসে বললো,"কিরে আসমা এতোদিন যাবৎ তোরা আমার জমি ব্যবহার করতেছিস,সরল মনে আমি কিছু বলি নাই,আর আজ এসে তোরা ঘর তুলা শুরু করলি,এটা কি মগের মুল্লুক,আমার জমিতে ঘর তুলতেছিস কেনো"।

"কি কন চাচা,এইডা আপনার জমি মানে,সবাই জানে এইটা আমাদের জমি,আপনার কি মাথা ঠিক আছে,আপনি আবোলতাবোল বকতাছেন কেনো",আসমা চিল্লাতে চিল্লাতে বললো।

" আরে আসমা,এসব কি বলিস তোরা,তোর বাপের কাছ থেকে এই জমি কিনে রাখছি,তোদের সামনেইতো তোর বাপরে আমি জমি বিক্রির টাকা দিছি,কিরে আকলিমা,আফিয়া তোরাওতো ছিলি,তোর বোন এইসব কি বলে"! মতিন মিঞা মনে কষ্ট নিয়ে বললো।

আকলিমা আর আফিয়াও আসমার সাথে যোগ দিলো,শুধুমাত্র তাদের মা আর ছোটো বোন আমিনা এই ঝগড়ার মধ্যে আসলো না।তারা তিন বোন মিলে তুইতুকারি,গালাগালি শুরু করলো মতিন মিঞাকে।

"ওরে শয়তানের বাচ্চা,আব্বা মারা যাইতেই তার বন্ধু হয়ে তার জমি নিজের বলে দাবি করতে তোর লজ্জা করে নারে,তোর জমি যদি এটা হয়ে থাকে তাহলে কাগজ দেখা জমির" আকলিমা চিল্লাতে লাগলো।

কাগজের কথা শুনে মতিন মিঞা আসল বেপার বুঝতে পারলো,জমি কিনার সময় কাগজ করেনি বলেই তারা এসব করছে।মতিন মিঞা ভদ্রলোক,তার মেয়ের বয়সী মেয়েদের মুখে এইধরনের অশ্লীলভাষা শুনে সে আর এখানে টিকতে পারলো নাহ্,চলে গেলো।কিন্তু একটু পরই মতিন মিঞা গ্রামের গণ্যমান্য লোক যাদের কে সাক্ষী রেখে সে জমি কিনেছিলো তাদের কে নিয়ে আসলো।তারা সবাই বললো আমরা সাক্ষী আছি মতিন মিঞা তোদের বাপের কাছ থেকে এই জমি নগদ টাকা দিয়ে কিনেছে,তোরা বাড়াবাড়ি করে লাভ নেই,আমরা মতিন মিঞার সাথে আছি।

গ্রামের মানুষের সমর্থন পেয়ে মতিন মিঞা কিছুটা স্বস্তি পেলো,আর আসমারা কিছুটা দমিত হয়ে,গলা নিচু করে একটু পর চলে গেলো,ঘর তুলার কাজ পড়ে রইলো।কিন্তু তাদের মন থেকে এই কুবুদ্ধি গেলো না,তারা নতুন ফন্দি আঁটতে লাগলো।

"কিরে আসমা তোর বুদ্ধিতো কাজে দিলো না,এবার কি হবে জমিতো দখল করা গেলো না"
,আকলিমা কিছুটা হতাশ হয়ে বললো।

"আরে আকলিমা আপা,চিন্তা করো না,আরো কঠিন পথে যেতে হবে,জমি এটা দখল করবোই।
আচ্ছা আফিয়া তুই জহির বেপারির ফোন নাম্বারটা জোগাড় করতে পারবি কালকের মধ্যে"

আফিয়া হকচকিয়ে উঠে বললো,"আরে এই শয়তান লোকের ফোন নম্বর দিয়ে তুই কি করবি,সুদখোরটাতো ভয়ংকর যেখানেই যায়,কিছু না কিছু হজম করে,পরে দেখবি আমাদেরই বিপদ হবে"।

"আরে তোরা বুঝবি না,এই জমিটা দখল করতে জহির বেপারিই আমাদের সাহায্য করবে" আসমা বললো।

"হেতো এই ধরনের কাজ করার বদলে বহুত টাকা দাবি করবো,সেই টাকা আমরা দিমু কোথা থেকে"

আসমা এইবার চেহারার মাঝে মুচকি হাসি সাথে বিরক্তির চিহ্ন এনে বললো,"এতোসব তোদের চিন্তা করতে হইবো না,টেকা লাগবো না,এই সাদা আর সুন্দর শরীর আছে কি জন্য,পায়জামার ফিতাডা খুলমো আর হেই পায়ের কাছে আইসা কুত্তার মতো পা চাডবো"

চলবে...

জমির জন্য নিজের মাকে খুনঃ পর্ব ০২ | Ecency