প্রদীপ্ত আর সাদ দুই বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ওরা।হলের একি রুমে পাশাপাশি সীট ওদের। সত্যি কথা বলতে ওদের বন্ধুত্ব শুরু এখান থেকেই।যদিও দ্বিতীয় বর্ষে পড়ে তবুও হলে ওঠেছে তিন বছর হলো।সেশনজটের কথা আমরা সবাই জানি।ওদের বন্ধুত্বও তিন বছরের। ওদের বন্ধুত্ব হওয়ার প্রথম কারণ ওরা দুজনই ভ্রমন করতে ভালোবাসে। ওরা ঠিক করেছে প্রথমে দুজন মিলে সারা বাংলাদেশ ভ্রমন করবে।এরপর যদি পারে বিদেশে যাবে। প্রথমে ওরা বাসে,ট্রেনে ভ্রমন করতো হোটেলে থাকতো। এখন একটা মোটরসাইকেল কিনেছে ১৫০সিসি, তাবু, এইরকম অনেক কিছু ভ্রমনের জন্য যা লাগে। দুজনই ড্রাইভিং লাইসেন্স নিয়েছে।এখন ওরা এভাবেই ভ্রমন করে। তাতে তেমন বেশি খরচ হয় না।
এবার ওরা যাবে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে।এটা সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল। ভ্রমন পীপাসুদের জন্য সত্যিই অতুলনীয় অঞ্চল। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়েছে।পরের দিন সকালে গিয়ে পৌঁছে। বিভিন্ন ধরনের উপজাতিদের বাস এ অঞ্চলে। ওদের সাথে কথা বলা,ছবি তুলা এসব করে বিকেল হয়ে গেলো।এখন কোথায় তাবু বসাবে সেটার জায়গা খুঁজতে গিয়ে দুই জন দুর্গম পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছে।দেখে এদিকে কোন জন বসতি নেই।
সন্ধ্যা হয়ে যাচ্ছে কি করবে এসব ভেবে উপরে চোখ পড়তেই দেখে পাশে পাহাড়ের উপর একটা ঘর।এটা দেখে ওরা একটু খুশি হয়ে ঐখানে গেলো।গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক আর কেউ নেই। বৃদ্ধ লোকের সাথে কথা বলে জানলো তিনি একাই থাকেন এখানে। ঘরের পাশে তাবু বসাতে চাইলে তিনি বলে এখন চলে যাবে। আগামী কাল বিকেলে আসবে। ওরা চাইলে ওনার ঘরে থাকতে পারে।ওরা রাজি হয়ে গেলো।লোকটা চলে গেলো। ঘরে তেমন কিছু নেই।একটা চৌকি,একটা মুরা,পানি রাখার কলসি,দুইটা পাতিল একটা কড়াই।আড়ারের উপর কিছু কাপড় চোপড়।ঘরের এক কোণে ওদের জিনিসপত্র রেখে বাইরে কূয়ো থেকে পানি তুলে হাত পা ধুয়ে নুডলস রান্না করে খেলো দুজন।ওদের সাথে রান্না জন্য স্টোভ আছে।
খাওয়া দাওয়ার পর দেখে সূর্য ডুবে যাচ্ছে। ওরা ঘরে এসে দরজা বেধে দিয়েছে। দূর্গম পাহাড়ি অঞ্চল সন্ধ্যার পর নিরাপদ না।ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। তাদের সাথে থাকা চার্জ লাইট জ্বালিয়ে বসে দুজন গল্প করছে।ঘরের চালে কতক্ষণ পরপর কি যেনো পড়ে ধপাস ধপাস।এই দূর্গম পাহাড়ে কত কি পড়তে পারে এসব নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ভোর বেলা ওঠে যেতে হবে তাই লাইট বন্ধ করে দুজন শুয়ে পড়েছে।শুয়ার সাথে সাথে কলসির আওয়াজ হলো....
গল্পের পরের অংশ থাকছে পরের পর্বে....