কেউ একজন আপনার জীবনে এমনভাবে যুক্ত থাকবে, যার সাথে আপনার সকাল সন্ধ্যা কেটে যাবে । কখনো হাসি, কখনো কান্না, তারপর দুটি মানুষ পাশাপাশি ।
বিশ্বাসের জালে বন্ধী হলে পৃথিবীর চিরন্তন সত্যগুলো আপনার কাছে মিথ্যা মনে হবে, কেউ একজনের কথার প্রতি আপনার থাকবে অন্ধ বিশ্বাস । বিশ্বাসের উপর ভরসা করেই আপনি আপনার পৃথিবী সাজিয়ে নিবেন, দিয়ে বসবেন নিজের সবচেয়ে দামী ভালোবাসা , আশা, বিশ্বাস ।
আর সেই কেউ একজনই নিজের স্বার্থ দেখে মুহূর্তের মধ্যেই আপনাকে পর করে দিবে । সেই সময়টা খুব কষ্টের হবে, যা আপনার চেয়ে আর ভাল কেউ বুঝবেনা । এই রকম পরিস্তিতিতে কেউ কেউ আবার আত্মহত্যা করে, কেউ সকল গোপন বিষয় ফাঁস করে তার ক্ষতি করবে। আবার কেউ চোখের জল ফেলে নিজেকে শক্ত করবে । যারা নিজেকে শক্ত করে, তারাই জয়ী । কারণ মিথ্যুক আর স্বার্থপর সেই মানুষটির করুণ পরিস্তিতি দেখার জন্যই আপনাকে থাকতে হবে অপেক্ষায় ।
মিথ্যার আশ্রয় নিয়ে কেউ জিততে পারেনা । সেই কেউ একজন অন্য কারো জীবনে ঠিকই যাবে, কিন্তু ভালোবাসার কানাকড়ি তারা জীবনে আসবেনা । তখন প্রতিটা মুহূর্ত আফসোসের হবে । হাসিমাখা মুখের মাঝে আড়াল করা দুঃখের নিঃশ্বাস কেউ বুঝবেনা ।
তখন হয়ত আপনার কাছেই ফিরতে চাইবে , কিন্তু সেই সুযোগ দেয়ার চিন্তা করাই পাপ । কারণ যে একবার ধোঁকা দিয়েছে, সে অন্যবারও দিতে পারবে।