কনডমের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত পুনম পান্ডে

Words
177
Reading
1 min
Listen
Play
8y

ভারতের মহারাষ্ট্রে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি। শুধু প্লাস্টিক নয়, থার্মোকলের সমস্ত জিনিসের ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র প্রশাসন। সরকারের পক্ষ থেকে আইন করে জানানো হয়েছে, কেউ যদি প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করেন তাহলে তার ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি জরিমানা হতে পারে, এমনকি জেলও হতে পারে। এই প্রসঙ্গে বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে মন্তব্য করলেন, ‘প্লাস্টিক নিষিদ্ধ হলে কি কনডমও নিষিদ্ধ করা হচ্ছে?’

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমন প্রশ্ন তোলেন পুনম। এই প্লাস্টিকের নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি জানান পুনম। তার প্রশ্ন, প্লাস্টিক নিষিদ্ধ হলে কনডমও নিষিদ্ধ হবে কিনা। সম্প্রতি পুনমের এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা রীতিমতো আক্রমণ শুরু করেছে পুনমকে ৷ তবে নির্বিকার রয়েছেন আলোচিত অভিনেত্রী।

আলোচনায় কীভাবে থাকতে হয় তা ভালোই জানেন পুনম পান্ডে। বরবারই খবরে উঠে আসার জন্য তিনি কিছু না কিছু কাজ করে এসেছেন। কখনো নগ্ন হয়েছেন, কখনো আবার বিতর্কিত মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় সাহসিকতার জন্য যদি কোনো পুরস্কারের প্রচলন হয়, তবে তার অন্যতম যোগ্য দাবিদার হবেন পুনম পান্ডে। এর আগে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার সময় নিজের স্তনে একজন পুরুষের হাত স্পর্শ করিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন তিনি।

কনডমের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত পুনম পান্ডে | Ecency