ঈদুল ফিতরের তারিখ জানা যাবে শুক্রবার

Words
140
Reading
1 min
Listen
Play
8y

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানা যাবে শুক্রবার। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তারিখ জানানো হবে।

১৩ জুন, বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

গত ১৮ মে, শুক্রবার থেকে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজান।

ঈদুল ফিতরের তারিখ জানা যাবে শুক্রবার | Ecency