অবশেষে দেখা মিলল রুবেলের স্ত্রীর

shajal(38)
Published in
#news
Words
132
Reading
1 min
Listen
Play
8y

২০১৬ সালে অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। তখন এ নিয়ে বিস্তারিত কিছু না বললেও জানা গিয়েছিল, বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেছেন জাতীয় দলের তারকা এ পেসার।

বিয়ের দুই বছর পেরিয়ে গেলেও এত দিন রুবেলের স্ত্রীর দেখা পাওয়া যায়নি। রুবেলও কখনো নিজে থেকে তার স্ত্রী ছবি প্রকাশ করেননি।

অবশেষে দেখা মিলল রুবেলের স্ত্রীর। সেটাও রুবেলের ফেসবুক পেজের কল্যাণে। ২৮ এপ্রিল, শনিবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন ডানহাতি এ পেসার। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার স্ত্রী’।

২০১৪-১৫ সালে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন ক্রিকেটার রুবেল হোসেন এবং মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তাদের গোপন প্রেম এবং একপর্যায়ে রুবেলের বিরুদ্ধে করা হ্যাপির মামলা নিয়ে কম জল ঘোলা হয়নি। এ জন্য হ্যাপির করা মামলায় দুদিন জেলও খাটতে হয়েছে রুবেলকে।

অবশেষে দেখা মিলল রুবেলের স্ত্রীর | Ecency