সাক্ষীকে বলা হচ্ছে ‘দেশি কিম কার্দাশিয়ান’

shajal(38)
Published in
#news
Words
107
Reading
1 min
Listen
Play
8y

ভারতের টেলিভিশনে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রামায়ণ’ অনেকেই দেখেছেন। এটি পরিচালনা করে নন্দিত হয়েছিলেন রামানন্দ সাগর। এবার সেই রামানন্দ সাগরের নাতনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলেছেন। সাক্ষী চোপড়া নামের এই ইনস্টাগ্রাম সেলিব্রেটিকে ‘দেশি কিম কার্দাশিয়ান’ বলছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলা থেকে জানা যায়, সম্প্রতি সাক্ষী ইনস্টাগ্রামে নগ্ন ছবি পোস্ট করেছেন। ছবি পোস্ট করার পর থেকেই বিখ্যাত দাদুর এই নাতনি ভাইরাল হয়ে পড়েছেন। সে সময় থেকেই নেটিজেনরা তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

রামায়ণ একটি সফল ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকের স্রষ্টা, রচয়িতা ও পরিচালক রামানন্দ সাগর। ৭৮ পর্বের এই ধারাবাহিকটি ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮ সালের ৩১ জুলাই পর্যন্ত প্রতি রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায় সম্প্রচারিত হয়।

সাক্ষীকে বলা হচ্ছে ‘দেশি কিম কার্দাশিয়ান’ | Ecency