আমরা আমাদের সুখ গুলো ছোট ছোট অনুভূতিতে খুঁজে পাই। সেটা হোক মেঘ, আকাশ, অথবা বৃষ্টি, যেটা আমাদের আনন্দ দিতে পারে। ছোটবেলায় প্রায়ই গ্রামে যাওয়া হতো, সব কাজিনরা আমরা একসাথে হতাম সত্যি সেই দিনগুলো ছিল অসম্ভব সুন্দর। সব থেকে মনে পড়ে বর্ষাকালের কথা।বর্ষাকালে বৃষ্টির শব্দ, আমাকে নিয়ে যায় ছোটবেলার সেই সুন্দর স্মৃতিতে। সবকিছুর মধ্যেই আমি একটা স্বস্তি খুঁজে পাই।
বর্ষাকাল যদিও আমার খুব বেশি ভালো লাগে না,তবে টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে আমাকে সব সময় বিমোহিত করে। বৃষ্টি আসার আগ মুহুর্ত দিগন্তজোড়া ঘন কালো মেঘে ভরা আকাশ আমাকে হারিয়ে যেতে আহবান করে। অপেক্ষায় থাকি হারিয়ে যাওয়ার কখন মুষলধারায় বৃষ্টি পড়বে আর হারিয়ে যাব প্রকৃতির সৌন্দর্যে।
টিনের চালের উপর বৃষ্টির টুপটুপ শব্দ, এ যেন এক অন্যরকম অনুভূতি। যদিও টিনের চালে পড়া বৃষ্টির শব্দে ঘুম চেপে ধরে, কিন্তু ঘুমালে টিনের চালে পড়া বৃষ্টির শব্দ টা শোনা হবে না, অনুভব করা হবে না খোলা আকাশে বৃষ্টির আন্দোলিত হওয়া।
সেই বৃষ্টির শব্দ সবাইকে আরো আনন্দিত করে তুলতো। অনেকের হয়তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। কিন্তু আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, আর সেই টিনের চালে বৃষ্টির শব্দ আমার মনকে আনন্দিত করে তোলে। যখন টিনের চাল বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে তখন শুধু দেখতে ইচ্ছে করে তাকিয়ে। আমার কাছে তো মনে হয় এ যেন এক প্রাকৃতিক ঝর্ণার সৃষ্টি করে। আমিনা ভিজলেও আমার মন ভিজতে থাকে সেই বৃষ্টিতে, অনুভব করে প্রতিটা বৃষ্টির ফোঁটা।
গ্রামে গেলেই বৃষ্টি হতো। বৃষ্টির হলেই গ্রামে বাদাম ভাজতো সবাই একসাথে খেত আর সময় কাটানোর জন্য। আমরা সব কাজিনরা বৃষ্টির সময় খাতার মধ্যে চোর-পুলিশ খেলতাম সত্যি দিনগুলো ছিল সুন্দর।গ্রামে রাতের বেলা বৃষ্টি হলেই কারেন্ট চলে যেত তারপর হারিকেন জ্বালিয়ে রাতে গল্প করতাম, সত্যি কি অসাধারণ মুহূর্ত ছিল।
Image
আমাদের এই স্মৃতিগুলো আমি চাই জীবনে বারবার ফিরে আসুক। সেই ছোটবেলার আনন্দের মুহূর্ত গুলো বারবার ফিরে আসুক। ফিরে আসুক এই ছোট ভালোবাসার মুহূর্ত, সবার সাথে একসাথে থাকার মুহূর্ত।
কিন্তু আস্তে আস্তে এখন টিনের ঘর গুলো হারিয়ে যাচ্ছে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা যার কারণে হয়তো স্মৃতিগুলো শুধু স্মৃতি থেকে যাবে। আমি তো চাই এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে যাক বহু বছর।