চাহিদা

Words
378
Reading
2 min
Listen
Play
5y

IMG_20211028_181423.jpg

তিনি সবেমাত্র নিজের মুদির দোকান খুলছেন। সকালে আগে আগেই আজকে সকালের নাস্তা শেষে করেছে। সকাল ৮ টার দিকেই আজকে দোকানে চলে এসেছে। যেহেতু আজকে শুক্রবার তাই জুম্মার নামাজো রয়েছে। তিনি দোকান খুলতেই লক্ষ্য করলেন দোকানের সামনে একটি কুকুর দাঁড়িয়ে আছে। এবং কুকুর এর কাছে রয়েছে একটি বাজারের ব্যাগ। তিনি কিছুটা অবাক হলেন। কুকুর তার সামনে এসে মাথা নাড়িয়ে ব্যাগটা তার কাছে দিল। তিনি ব্যাগ খুলতেই একটি বাজারের লিস্ট ছিল। সেখানে যা যা লাগবে তা লেখা ছিল। সেই কাগজে মোড়ানো টাকাও ছিল।

তিনি লিস্ট অনুযায়ী সকল জিনিস পত্র ব্যাগে দিয়ে দিলেন। যখনি তিনি বাজারের ব্যাগ কুকুর এর কাছে দিলো সে ব্যাগ নিয়ে যাওয়া শুরু করে। তিনি আশ্চর্য হয়ে কুকুর এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তিনি মনে মনে ভাবতে থাকলো "কোন ভাগ্যবান মালিকের কুকুর, জানার আগ্রহ হচ্ছে" ।

কে এতো সুন্দর ভাবে কুকুর কে লালন করছে। তিনি এইসব ভাবতে ভাবতেই কৌতুহল নিয়ে কুকুর এর পেছনে হাঁটা শুরু করে। কুকুরটি আর কোনো দিকেই না থেমে বাজারের রাস্তা ধরে বাসস্ট্যান্ডে চলে গেল। বাসস্ট্যান্ডে বাস থামতেই কুকুরটি একটি বাসের মধ্যে চড়ে বসলো। তিনিও কুকুরের সাথে সাথে সেই একই বাসে উঠলো।

কুকুরটি গলায় বেল্টের মধ্যে হেলপারকে ইশারা করে দেখালো একটি কাগজ এর টুকরো। সেই কাগজের টুকরোর মধ্যে ঠিকানা দেওয়া ছিল। কুকুরটি কোথায় নামবে সেই ঠিকানা। আর সাথে ছিল বাসের ভাড়া। যখনই কুকুরটি নামার সময় হল এবং কুকুরটি নিজের বাড়ির কাছে চলে আসলো। তখন হেলপারকে মাথা নাড়িয়ে নাড়িয়ে কুকুরটি ইসারা করতে থাকে।

বাস থামলে সুন্দরভাবে কুকুরটি বাজারের ব্যাগটা মুখে নিয়ে নেমে যায়। তিনিও কুকুর এর পিছনে পিছনে যেতে থাকে । কুকুরটি নিজের বাড়ীর দরজার সামনে গিয়ে তিনবার দরজায় শব্দ করলো। শব্দ করতেই কুকুরের মালিক দরজা খুলল। খুলেই কুকুরের মাথায় কয়েকবার বাড়ি মারলো। তখন তিনি কুকুরের মালিক কে জিজ্ঞেস করলো যে , আপনি কুকুরটিকে মারলেন কেন? কুকুরের মালিক বলল "চাবিটা নিয়ে গেলেই পারতো, সকাল সকাল আমার কাঁচা ঘুমটা ভাঙলো।"

গল্পটা ছিল একটা সুন্দর কুকুরের। যে কিনা তার মালিকের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছিল। কিন্তু এত কিছুর পরেও আমরা যেটা দেখতে পেলাম, মালিকের চাহিদা আরো প্রয়োজন ছিল। তার ঘুম নষ্ট করার কারণে কুকুরটিকে মারলো।

ঠিক তেমনভাবেই আমরা সকল মানুষই বেশ অদ্ভুত। আমরা যতই ভাল থাকি এবং যতই সুখে থাকি না কেন আমাদের চাহিদা শেষ হয়না। আমাদের চাহিদা বাড়তেই থাকে বাড়তেই থাকে। আর এটাই হলো আমাদের খারাপ থাকার একমাত্র কারণ । আপনার কাছে যতটুকু রয়েছে সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার সুখের অভাব হবে না।

চাহিদা | Ecency