About myself ( পরিচয় পর্ব)

Words
303
Reading
2 min
Listen
Play
6y

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। কাল একটা অসাধারণ দিন ছিল কারণ HIVE এর সুন্দর পরিবারে পরিচয় হয়েছি সত্তি খুব ভালো লেগেছে। এখন আমি নিজের সম্পর্কে কিছু বলি। আমার নাম শারমিন শাজ । সবাই আমাকে শারমিন বলে ডাকে। এটা আমার ডাক নাম। আমার জন্ম ঢাকায় । আমি ঢাকার মিরপুর টেকনিক্যাল থাকি। এখানে আমি আমার পরিবারের সাথে থাকি। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছটো।

received_284609152609339.jpeg

আমার পেশা এবং অধ্যয়ন:

আমি ভকেসনাল থেকে পড়াশোনা করেছি। আমি ২০১৩ সালে এস এস সি পাশ করেছি। তারপর খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার তাই সেই ভাবেই নিজেকে প্রস্তুত করি এবং সরকারি কলেজ এ পরার সুজগ পেয়ে যাই। আমি ২০১৩-২০১৪ সেশনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শুরু করি । আমি সিভিল টেকনোলজিতে ভরতি হই। এবং আমি ২০১৮ তে ডিপলমা শেষ করি। এখন আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক হিসাবে আছি এবং চাকরি করার পাশাপাশি সরকারী চাকরীর জন্য পড়াশোনা করছি। তবে করোনার কারণেই সব কিছু পিছনে।

received_2917733588248444.jpeg

আমার পছন্দ এবং অপছন্দ:

আমি আমার অতিরিক্ত সময়ে সংগীত শুনতে পছন্দ করি এবং আমি পাশাপাশি ছবি আকতে পছন্দ করি। জীবনএ নিজের একটি ভাল জায়গা করার ইচ্ছে আছে। বাঙালি হিশেবে শারি পরতেও খুব ভালবাসি।

আমার প্রিয় রঙ লাল. এবং আমি রঙিন শব কিছু পছন্দ করি।

দেশের প্রায় সব অংশই অজানা। আমি পরিবারের সাথে কুড়িগ্রাম এবং সিলেট ভ্রমণ করেছি। আমি পরিবারের সাথে 2016 সালে কুড়িগ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমি সেখানে 4 দিন ছিলাম। শহরটি তখন খুব বেশি গড়ে ওঠেনি, সম্ভবত এখন আগের চেয়ে ভাল তবে গ্রামগুল ছিল অসাধারণ। পুরো গ্রামে শান্তি ছিল, গ্রামের কঠোর পরিশ্রমী লোকেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে।

কুড়িগ্রাম ছাড়ার আগে আমরা কুড়িগ্রাম ও ভারতের মধ্যে সীমান্ত অঞ্চল (সোনার হাট স্থলবন্দর )ও গিয়েছিলাম।

সিলেট: আমি ২ বছর আগে ডিসেম্বর শেষে সিলেট গিয়েছিলাম। শীতের সিলেট মনমুগ্ধকর ছিল।

লেখায় যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমা করবেন। আর আপনাদের সাহায্য কামনা করছি যেহেতু আমি এখানে নতুন। সবাই সুস্থ থাকবেন।

About myself ( পরিচয় পর্ব) | Ecency