আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমার এ ভাষায় তৃপ্তি আছে। প্রতিটা জীবেরই তাদের নিজস্ব ভাষা রয়েছে।এবং সে ভাষাতেই কথা বলতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে। তেমন প্রতিটা জীব জন্ম নিয়ে তার মায়ের কাছ থেকে শুনে তারা মাতৃভাষা শেখে। তেমন আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও আমাদের মায়ের কাছ থেকেই এ বাংলা ভাষা শিখে বড় হয়েছি। যে ভাষার মধ্যে আমরা আমাদের ভালোবাসা খুঁজে পাই যে ভাষা উচ্চারণে এই তৃপ্তি অনুভব করি। এ ভাষায় যে মধু আছে চাইলেও অন্য ভাষায় তা খুঁজে পাবো না আমরা।তেমন আমরা দুটি দেশ হলেও আমাদের ভাষা এক। আমরা এ ভাষাতেই মানুষদের ভালোবাসি।
আমরা বাংলাদেশ এবং তারা ভারতীয় আমরা মুসলিম কিন্তু তারা হিন্দু কিন্তু আমাদের ভাষা সেটা হলো আমাদের বাংলা ভাষা। আমরা এই ভাষাতেই একে অপরের সাথে কথা বলি এই ভাষাতেই ঝগড়া করি, এ ভাষাতেই নিজের প্রিয়জনদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলি। আমরা দুই দেশের হলেও আমাদের এই ভাষাটাকে আমরা শ্রদ্ধা করি। কাজী নজরুল ও রবীন্দ্রনাথের দেশ আমাদের। আমাদের দু'দেশের সম্পর্ক গুলো জড়িয়ে থাক এ ভাষার মাধ্যমে। সবাই আমরা এই ভাষার মাধ্যমে নিজের মনের কথা ব্যক্ত করি ভাষায় থাক সব ভালোবাসা। এ ভাষার মাধ্যমে আমরা এত সহজে একে অপরের সাথে নিজের সব দুঃখ কষ্ট কথা বলতে পারি যা অন্য কোনো ভাষাতেই আমরা এত সহজে তা ব্যক্ত করতে পারব না।আমাদের এই বাঙালি জাতির সবথেকে বড় পরিচয় হলো আমাদের ভাষা। যে ভাষাকে বহু বছর ধরে আমরা বাঁচিয়ে রেখেছি নিজেদের মধ্যমে। এটাই আমাদের পরিচয় আমাদের ভাষা বাংলা ভাষা।
আমি যখন ছোটবেলায় আমার বাংলা ব্যকরণ বইয়ে ভাষার সংজ্ঞা পড়তাম, সংজ্ঞা টা এমন ছিলো "শব্দের দ্বারা মনের ভাব প্রকাশের মাধ্যম কে ভাষা বলে"। সেই তখন সংজ্ঞা মুখস্থ করছিলাম, এখন অবধি মনে আছে। এখনো আমাদের বাসার বাচ্চাদের বাংলা ব্যকরণ বইয়ে এই সংজ্ঞাই দেওয়া আছে। তবে ভাষার যৌক্তিক,অবিতর্কিত ব্যাখ্যা দেওয়াটা একটু কঠিন। কারন যেখানে ভাষার সংজ্ঞা দিতেই আমার একটা ভাষা দরকার হচ্ছে, সেখানে ভাষার আত্মসংজ্ঞা প্রদান রীতিমত কঠিন।
আমরা দুই দেশ কিন্তু এক ভাষা। এটাই আমাদের পরিচয় আমাদের ভাষা বাংলা ভাষা।
বড় হয়ে যখন বুঝতে পারলাম সব বিশ্বের সব দেশের ভাষা এক নয়, দেশবেধে ভাষার ভিন্নতা আছে ভিন্নতা থাকা সত্বেও নিজের মাতৃভাষায় অন্যদেশের মানুষও কথা বলে।
বাংলা ভাষা চতুর্থ বহুল ব্যবহৃত ভাষা বিশ্বের। প্রায় ২৬ কোটি বাংলা ভাষা ব্যবহার করা মানুষ ভারত ও বাংলাদেশে বসবাস করে। ভারতের বেশ কয়েকটি প্রদেশের বিপুলসংখ্যক মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম বাংলা।
আমরা এ ভাষায় ভালোবাসি এ ভাষায় ঝগড়া করি। এ ভাষায় কথা বলি এ ভাষায় গান করি।
বাংলাদেশে বাংলা ভাষাঃ বাংলাদেশের রাস্ট্রভাষা হলো বাংলা। বাঙালিদের প্রধান ভাষা। এখানে ১৬ কোটি মানুষই তাদের মনের ভাব প্রকাশ করে বাংলায়। বাংলা ভাষা যেন এদের রক্তে মেশানো। ভাষার জন্য যারা যুদ্ধ করেছে, সে ভাষা রক্তে মিশে থাকাটাই গর্বের। এরা নিজের দেশের ভাষা নিয়ে গর্ব করে। বাংলাদেশের সব পর্যায়ে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়।
ভারতে বাংলা ভাষাঃ বাংলা ভাষা কেবল বাংলাদেশের মানুষের একমাত্র ভাষা নয়। ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। যাদের প্রধান ভাষা হলো বাংলা ভাষা। প্রধানত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খন্ড এবং দক্ষিণ আসাম এসব অঞ্চল গুলোতে বাংলা ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে। যদিও ভারতের অনেক গুলো ভাষার সাথে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়।
ভারতে আমার এক বন্ধু আছে,যার সাথে আমি বাংলা ভাষাতেই কথা বলি। বাংলা যদিও তার মাতৃভাষা না, তবুও সে বাংলা ভাষায় আমার সাথে কথা বলে তৃপ্তি পায়।
ভারতে আমার এক বন্ধু আছে,যার সাথে আমি বাংলা ভাষাতেই কথা বলি। যদিও সেই হিন্দি ভাষায় কথা বলে কিন্তু আমি সেটা মোটেও পারিনা। তাই সে একদিন আমায় বলল তুমি আমার সাথে বাংলাতে কথা বলতে পারো যেটা তোমার বলতে সুবিধা হয় এবং যেটা তুমি তোমার কথাগুলো সুন্দরভাবে আমায় ব্যক্ত করতে পারবে। বাংলা যদিও তার মাতৃভাষা না, তবুও সে বাংলা ভাষায় আমার সাথে কথা বলে তৃপ্তি পায়।
আমাদের আত্মতৃপ্তি ঘটে বাংলা ভাষায়।
অতুলপ্রসাদ
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
There was a lot of love for everyone in the community. I will always pray that everyone will be well by the grace of God. And you will all pray for me and my family.
Few words about me
I wish you all good health. If there is any mistake, you will be forgiven..