This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

যারা এবার এইচএসসি পাশ করলে... সিস্টেমের দুর্বলতাকে খুব সহজেই কাজে লাগাতে পার।

selimuddin(28)
Published in
#bcs
Words
318
Reading
2 min
Listen
Play
9y

যারা এবার এইচএসসি পাশ করলে ও নিশ্চিত বিসিএস চাও, তাদের জন্য... সিস্টেমের দুর্বলতাকে খুব সহজেই কাজে লাগাতে পার।
কোনমতে যেকোন জায়গায় ভর্তি হয়ে যাও (খুব সহজ কোন বিষয়ে) যেখানে পড়ার খরচ খুবই কম। চাইলে উন্মুক্ত ভার্সিটিতেও অনার্সে ভর্তি হতে পার।
লেখাপড়ার জন্য খরচ না করে এদিকে খরচ কর-
১. ইংরেজি স্যার রাখবে, যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলা শেখাবে। আমাদের দেশে ইংরেজিকে যোগ্যতা হিসেবে ধরা হয়, যদিও এটি একটা ভাষা ছাড়া আর কিছু না।
২. প্রথম বর্ষ থেকেই কোন এক বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাবে।
৩. সারাদিন বিসিএস বইগুলো নিয়ে পরে থাকবে। এমনভাবে পড়বে মনে করবে বিসিএস নিয়েই অনার্স করছ। চার বছর পড়লে বিসিএস বিষয়ে মোটামুটি পিএইচডির মত জ্ঞান অর্জন করবে।
৪. এই চার বছরে প্রিলি, লিখিত আর ভাইভা নিয়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।
৫. চার বছর শেষ হবে, অনার্সও শেষ হয়ে যাবে (কোন মতে পাশ করলেই হবে).. কিন্তু বিসিএস এর প্রস্তুতি তুংগে থাকবে।
৬. অনার্সের রেজাল্ট যাই হোক না কেন কিংবা কিছুই যদি নাও শিখ, সেটা ব্যাপারনা। বিসিএস সিস্টেমের সাথে একাডেমিক পড়ার কোন সম্পর্ক নেই (টেকনিক্যাল ক্যাডার বাদে)। তাই অনার্সের রেজাল্ট বা শেখা নিয়ে কোন টেনশন নাই।
৭. এইবার বিসিএস দেওয়া মাত্রই প্রিলিতে টিকে যাবে। চার বছরের লিখিতর প্রস্তুতি নিয়ে সেখানে সর্বোচ্চ্য মার্ক তুলবে। ভাইভাতে গড়পড়তা নাম্বার পেলেও ক্যাডার পোস্ট নিশ্চিত।
অনার্সের রেজাল্ট নিয়ে ভাবছ? আরে ভাই, ক্যাডার হওয়ার পর একাডেমিক যোগ্যতা নিয়ে কেউ আর প্রশ্নই তুলবে না। ক্যাডার বলে কথা। তাছাড়া চাকুরি পাওয়ার পর সরকারি বৃত্তি নিয়ে বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসে ব্যালান্স করলেই হবে।
জুনিয়ররা চাইলে, ক্লাস নাইন, টেন বা এসএসসি পাশের পর থেকেও বিসিএস প্রস্তুতি নিতে পার। জিপিএ ৫ তো এমনিই পাবে, সেদিকে চিন্তা করার কি দরকার?
N.B. ভার্সিটির ছেলেপুলেরা এখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই একাডেমিক পড়া বাদ দিয়ে যে হারে বিসিএস নিয়ে প্রস্তুতি শুরু করছে, এর ভবিষ্যৎ ফলাফল সত্যি ভয়াবহ দেশের জন্য। ভার্সিটিগুলোতে এখন অন্য কোন বিষয়ে অনার্স না পড়িয়ে বিসিএস অনার্স কোর্স একটা চালু করলেই সব ল্যাটা চুকে যায়


Collected by Selim Uddin
Follow me: https://steemit.com/@selimuddin
Join the group: https://facebook.com/groups/socialtradingonline

যারা এবার এইচএসসি পাশ করলে... সিস্টেমের দুর্বলতাকে খুব সহজেই কাজে ল... | Ecency