Life story

Words
305
Reading
2 min
Listen
Play
8y

ardy-alfred-622099-unsplash.jpg

When the money is raised, love becomes the product;
Love escapes, human is insignificant!
As much as you say, all for everyone!
So, thanks to this, I would have been blessed with this form.
Shapala-Shalok Doyle-Koyel loves the
country as much as not in the country of kindness, laughter even when danger!
I dream about myself, who is
sad about who I cry, nobody understands pain!
Interesting fun,
I do not have a good night, I do not light a little light!
Who in this world should see, to think in
your interest, to whom, with whom!
Money, money is bigger than everyone!
Do not speak words, do as much as you can!
About me, if there is a lack of money, if the
nearby people are poor, they would have avoided!
If
they are equal equal to the two of their mother's stomachs, they give their identities,
even if everyone's interest is
achieved, otherwise the walls will be raised and forget to recognize!

debby-hudson-633340-unsplash.jpg

বিত্ত যখন চিত্ত কাড়ে, প্রেম হয়ে যায় পণ্য;
ভালবাসা পালিয়ে বেড়ায়, মানব হয় নগণ্য!
যতই বলুক কথার কথা, সবাই সবার জন্য!
তাই হলে তো এই ধরণী হয়েই যেত ধন্য।
শাপলা-শালুক দোয়েল-কোয়েল যতই ভালবাসি
দেশের প্রতি নেই মমতা, বিপদ দেখেও হাসি!
স্বপ্ন দেখি নিজের তরে, কে ভাবে কার কথা
দুঃখ পেয়ে আমি কাঁদি, কেউ বোঝে না ব্যথা!
মজার মজার সুখের কথা, শুনতে লাগে ভালো
অঁধার রাতে পাই না আমি একটু খানি আলো!
এই জগতে কে কার আপন, দেখতে হবে ভেবে
আপন স্বার্থে হিসেব কষি, কে কার সাথে রবে!
ধন-দৌলত, টাকা-পয়সা সবার চাইতে বড়!
মুখের কথায় হয় না আপন, যতই সেবা কর!
সম্পর্কেও চির ধরে যায়, টাকার অভাব হলে
কাছের মানুষ গরীব হলে, এড়িয়ে চলে ছলে!
মায়ের পেটের দু’ভাই যদি সমান সমান হয়
তবেই তারা আপন বলে পয়-পরিচয় দেয়,
সবার স্বার্থ হাসিল হলেই পরও আপন হয়
নইলে মাঝে দেয়াল উঠে, চিনতে ভুলে যায়!

Life story | Ecency