Maslim
Uddin Monir, confused
.
The
darkness of darkness surrounding me like Pausa's Kusa has covered me. There is some trouble in
the light of the sun, it is so light-
hearted that it is very difficult to understand
. Just like losing the
direction in the deep sea, I lost my hopes as well, my expectations revolted around the scum, living in the darkness of the world; There is nothing to be done except for seeing that Sri Hin feelings are in the darkness . I do not trust anyone , but I did not find a point of happiness for the sake of beauty - Pabna also know that I am still confused. ****
কিংকর্তব্যবিমূঢ় ,
মোসলেম উদ্দিন মনির ,
।।
পৌষের কূয়াসার মত চারদিকে
আবছা অন্ধকার আমাকে আচ্ছন্ন করে আছে কিছু কষ্ট
সূর্যের এক চিলতে আলো বৃথাই হাতরে বেড়াচ্ছি শুধু
দিবাকর বড়ই কৃপন বুঝি
ধরা ছোঁয়ার অনেক দূরে ।
গভীর সমুদ্রে দিক হারিয়ে যেমন নাবিক
দিশে হারা
ঠিক তেমনি করে আমার প্রত্যাশাগুলি ঘুর্ণিপাকে আবর্তিত,
সুন্দরের জগতে অসুন্দরের বসবাস ;
শ্রী হীন অনুভূতি গুলি অন্ধকারে হাবুডুবু খায়
চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।
বিশ্বাস করেনা কেউ
বিশ্বাস করবারও নয়,
তবু সুন্দরের পানে চেয়ে থাকি
এক বিন্দু সুখের তরে
পাইনি -পাবনা এও জানি
এখন আমি কিংকর্তব্যবিমূঢ়।
****