Here the floats and boats of the boat are
heavy, while the
sailboats flowing across the bank of the river were opened
.
Dulata heart is filled with flames in the scurril of laharri flame,
how many souls
sprinkled in the sky, flying butterflies
flying like a shadow under the clouds.
A fair of Satghat in the event of a waterfall
seems to be such a day that the memorial of the boys is a
boyish play on the
sweet honey of the dull swimming boy .
The seeds of hope, dreams caitali batara
ausadhanera gerasthali was a very rich smell of happiness
is the freshness of the bimalatara picture
dhusarima on the surface of the body nihasa ||
এখানে ভাসেনা আর নৌকার সারি
মেঘমালা ভারী হলে তীরভূমি ঘেঁষে
পালতোলা পাল খোলা বিবিধ খুশি
গুণটানা মল্লার ভাটিয়ালি জারি |
দুলতো হৃদয় সাথে ফুলতো জলের লহরি
পললের ঘ্রাণে মেতে উজ্জীবিত কতো প্রাণ
বিভ্রমণে আকুলিয়া নাচিত প্রজাপতি
মেঘের কাছে ছায়ার মতো উড়িত বহরি |
জলবিষুবের কালে সাতঘাটের এক মেলা
মনে হয় এইতো সেদিন নিকট স্মৃতিপথ
বালকসুলভ চপলতার দুরন্ত সাঁতার
মধুর মধুর শ্লোকে বউপালানির খেলা |
আশার বীজে স্বপ্ন জমা চৈতালি বতর
আউশধানের গন্ধে আছিল গেরস্থালী সুখ
কোথায় সেসব সজীবতা বিমলতার ছবি
ধূসরিমা পথের তলে নিহাস নদীর গতর ||