সেই সকল ফেলে আসা সংসার ভোর ঘটি হাত,মাড়ুলির গোবর ডাব৷ঈশ্বর, তোমার আশায় আশায় বাঁচতে বাঁচতে বালিকা বধূ৷সংসার কিভাবে সামলাতে শিখিয়েছো তা,অবুঝ অন্ধকার কেটে থমকে গেছি আজ৷নব্বই বসন্ত ছেটে ঝুলে পড়া চামড়ায় এখনও মানুষ গন্ধ, তাজমহল ভালোবাসা হৃদয়ে অন্ধ হয়েছি প্রাণের দেবতাতে সর্বহারা-- সরল পথের পথিক জীবন স্বার্থহারা৷আজ একাকি পাগলী মন বেশ, কষ্ট বাঁধা খুঁট ঝুলে মাসরাজ বেশ৷ অনন্ত দুঃখের আঁচ,বিধবা বুড়ি আজ, দুয়ারে দুয়ারে খালিপেট রেওয়াজ ৷করুণ করুণায় স্নাত জীবন হাহাকার, উপেক্ষিত-কষ্ট, উচ্চারণ সর্বস্ব আমার৷