নীরবে সয়েছি

Words
100
Reading
1 min
Listen
Play
8y

Screenshot_20180509192758.jpg

আজও রাত-দিন অনবরত খুঁজি ;একবার এসে বলো, কেন হলে রাজি ! বলেছিলে আমরা এক সাথে থাকবো , দিয়েছিলে কথা কভু ছেড়ে নাহি যাবো । এ হৃদয় পুড়িয়ে কোথায় গেলে চলে ? মোর কী দোষ ছিল, প্রিয়া না বলে গেলে ! বারো সাল স্মৃতিচারণে তোমাকে ভাবি, মনের ফ্রেমে আঁকি প্রিয়তমার ছবি।স্বপ্নে আছো বাস্তবে এসো, তুমি কোথায় ? আজ একবারো মনে পড়ে না কি আমায় ? যেখানে থাকো সুখে থাকো করি মিনতি ;স্মৃতিপট ভাসে, থামবে জীবন গতি।একদিন রুগ্নদেহে আসে মোর দ্বারে ! আজি কেন এ হাল বলো না আমারে ? "স্বামী বেজায় ধনি, আছে সন্তান বধূ ! অমানবিক অত্যাচার সয়েছি শুধু ।"

নীরবে সয়েছি | Ecency