আমরা দুজন -
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজ valentine's day অর্থাৎ ভালোবাসার দিন।
সারা বিশ্ব জুড়ে আজ চলছে সেলিব্রেশন।বেশীর ভাগ মানুষ নিজের ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে কিছু করার জন্য এইদিনের অপেক্ষায় থাকে সারাবছর।তবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় ভালোবাসার জন্য আলাদা কোনো দিন হয়না। সব মানুষের জীবনে প্রতিটা দিন কিন্তু সমান যায় না। আজ যেমন অনেক মানুষ celebrate করছে,তেমনি অন্যদিকে কেউ না কেউ তাদের জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।আসলে জীবন কখনই সমান্তরালে চলে না।
তবুও জীবনে বাঁচতে গেলে কিছু লৌকিকতা, কিছু সমাজিকতা না চাইলেও আমাদের অনেক সময় মেনে চলতে হয়।যদিও অনেক ক্ষেত্রে এটা বেশ ভালোলাগার। মানে আপনার জন্য ভালোবেসে কেউ কিছু করলে আপনার নিশ্চয় ভালোই লাগবে। তবে শুধু ভালোবেসে করলেই সেই ভালোলাগা থাকে।অথচ যদি এমনটা হয় যে,সে আপনার সাথে বছরের অন্যান্য দিনে ভালো ব্যবহার করে না,আপনার care করে না, শুধু valentine day তে gift নিয়ে আসে, তাহলে সেটা ভালোবাসা নয়।
একসাথে থাকতে গেলে ভালোমন্দ দুটোই মানিয়ে চলতে হয়, তবে ভালোবাসাটা অনুভব করার বিষয়, মুখে বলে ভালোবাসা কোনোদিন প্রকাশ করা যায়না।আর ভালোবাসার কোনো নির্দিষ্ট সময় বা দিন হয়না।ভালোবাসা জেনে বুঝে করা কোনো প্ল্যান নয়, এটা সবসময় প্ল্যানের উল্টো দিকে চলা একটা অনুভূতি।আর অনুভূতি সবসময় একান্ত ব্যক্তিগত, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না।
যাইহোক, অন্যান্য বছরের মতো এই বছরও শুভ আমাকে gift দিয়েছে। মিথ্যে বলবো না, এটা আমার ভালোলাগে, অপেক্ষাও করি।আসলে বিষয়টা হলো অভাস্যের, দিনটা এলেই মনে হয় নিশ্চয় আজ চকোলেট আনবে, কারণ ও জানে আমি চকোলেট ভীষণ ভালোবাসি। সত্যি বলতে, শুধু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ও চকোলেট আনে এমন নয়, প্রায় দিনই আনে। ফ্রীজে না থাকলেই আমি ওকে ফোন করি তার জন্য জন্মদিন,বিবাহবার্ষিকী, বা ভ্যালেন্টাইন ডে র দরকার নেই।
সবথেকে মজার বিষয়,ভালোবাসার দিনে শুধু ভালোবাসাই থাকে এটা আমাদের সাথে হয়না, জানি না এটা অন্য কারোর সাথে হয় কিনা।গত বছরও এই দিনে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল,কারণ,যে চকোলেটটা ও এনেছিল আমার একটুও ভালোলাগেনি। আসলে ভালোবাসার মতোই ঝগড়ার ও কোনো আলাদা দিন থাকে না।ভালোবাসা থাকলে ঝগড়া হবে এটাই স্বাভাবিক। অন্তত আমাদের ক্ষেত্রে তো সেটাই হয়।
যাইহোক,আজকের দিনে দাড়িয়ে আমি একটাই প্রার্থনা করি,সবাই তাদের ভালোবাসার মানুষের সাথে ভীষণ ভালো থাকুক। সবার ভালোবাসা পরিনতি পাক। সকলে খুশি থাকুক, সুস্থ থাকুক।শুভরাত্রি।