"নিজের সাথে কাটানো একটা মেঘলা বিকাল"

Words
278
Reading
2 min
6y

IMG_20210408_220911.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নিজের সাথে কাটানো একটা বিকালের কথা।

না এমন নয় যে আজই প্রথম আমি বিকালে ছাদে গেলাম। তবে অন্যান্য দিন ছাদে যাই গাছে জল দেই,জামাকাপড় মেলা থাকলে তুলে নিয়ে চলে আসি, কারণ সন্ধ্যা পুজো দেওয়ার তাড়া থাকে।

তবে আজ বহুদিন বাদে বিকালে ছাদে অনেকক্ষণ সময় কাটালাম।অবশ্য তার অনেকটা দায় বর্তায় current এর উপর। কারণ আজ দুপুরের পর পরই current চলে যায়। বেশ কিছুক্ষন অপেক্ষা করলেও current আসেনি।তখন বাইরে ভালোই হাওয়া দিচ্ছিল, তাই মোবাইলটা হাতে নিয়ে ছাদে গিয়ে বসলাম।
IMG_20210408_220718.jpg

অনেকদিন বাদে আশেপাশের গাছের ফুল দেখলাম, আম গাছের আম দেখলাম। পাশের বাড়ির ছাদে বসে থাকা পাখি দেখলাম। আর সবথেকে যেটা ভালো লাগছিল, সেটা হলো নিজের প্রিয় গান শুনছিলাম।
IMG_20210409_200853.jpg

IMG_20210408_220618.jpg

ডালের ফাঁক দিয়ে দেখুন পাইপের ওপর ছোট্টো একটা পাখি বসে আছে-
IMG_20210408_220833.jpg

আপনারা একমত হবেন কিনা জানিনা যে গান শোনার ও সঠিক সময় দরকার,দেখবেন গান এমন একটা জিনিস যা আপনার ভেতরে জমে থাকা রাগ বলুন,অভিমান বলুন বা কষ্ট বলুন সবটা যেন কেমন চোখের জলে পরিণত করে।
IMG_20210408_220811.jpg

অতীত,বর্তমান সবটা তোলপাড় করে দেয়, কিছু কিছু গান শুনলে মনে হয় সেটা বোধহয় আপনার পরিস্থিতি বুঝেই লেখা হয়েছে,পুরোনো দিনের ভালোলাগা গুলো মিস করি,ভালো মূহুর্ত গুলো ফিরে পেতে ইচ্ছে করে, এই রকম আর ও অনেক কিছু। গানের মধ্যে একটা অন্যরকম শক্তি আছে। যা আপনাকে মুহুর্তের মধ্যে বর্তমানের অনেক কিছু ভুলিয়ে দিয়ে পুরোনো অতীতে নিয়ে যেতে পারে।

এইরকমই কিছু গান শুনলাম আজ।অদ্ভুতভাবে বিকালটা নিজের সাথে কাটাতে গিয়েও কোথাও যেন শুধু নিজের হতে পারলো না, কোনো না কোনো ব্যক্তির ভাবনা, তার সাথে কাটানো মুহূর্ত সবকিছু নাড়া দিয়ে গেল। এটাই বোধহয় জীবন, যেখানে শুধুমাত্র নিজের জন্য বাঁচা হয়ে ওঠে না আমাদের।

ছাদে নতুন গাছ মা লাগিয়েছে -
IMG_20210408_220852.jpg

যাইহোক কিছু মুহুর্ত শেয়ার করলাম, আশাকরি দেখে আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন

"নিজের সাথে কাটানো একটা মেঘলা বিকাল" | Ecency