আমার লেখা কবিতা -"শেষকথা"

Words
199
Reading
1 min
5y

PicsArt_06-01-01.08.12-1.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন। মনটা ভীষণ খারাপ। অনেক কিছু বলতে চাইছি কিন্তু কোথাও যেন কিছু আটকাচ্ছে। তাই ভাবলাম আজ নিজের প্রিয় একটা কবিতাই শেয়ার করি আপনাদের সাথে।

  শেষকথা

তোমার শেষ কথাটা তাহলে তুমি বলেই দিলে?
আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাও না তুমি;
এতবড়ো সত্যিটা জানার পরেও,
আমি তোমার কাছেই ছুটি,
এ আমার দুর্বলতা কিনা জানিনা, একে যেনো মনে হয়
আমার পরাজয়ের গ্লানি। তবু ও,
আমার এই ব্যর্থতাকে তোমার স্বার্থকতা বলেই মানি।
আমার এই পরাজয়ের মাঝে,তোমার জয়ের মুকুট খানি খুঁজি।
জানিনা কোন অশুভ মুহূর্তে তোমাকে প্রথম দেখেছিলাম,
যে মুহূর্তকে বদলানো গেলো না আর।
রামধনুও রঙিন করতে পারলো না সেই ধূসর গোধুলিকে।
নির্জন বনানীর মাঝে, তোমাকে একান্তে পাওয়ার আশায় আমি মত্ত হয়ে উঠেছিলাম।
ভাঙ্গা ভাঙ্গা স্বপ্নগুলি জোড়া দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা,-
সত্যি হতে পারলোনা আর কখনো।
যে নদীর দুকূল ভাসিয়ে প্লাবন এলো,
সেটাই শুকিয়ে গেলো সর্বগ্রাসী ভাটায়।
সদ্য ফোঁটা কমলগুলি যেনো,
তলিয়ে গেলো কখন কোথায়,
আমার ভালো লেগেছিল তোমার স্পষ্ট বাদী মুখটাকে,
তবুও ভুলতে চাইছি নির্মম সেই কথাটাকে,
কখনো ভাবি,এই যন্ত্রণা থেকে মুক্তি দেবো নিজেকে,
তোমার বিরক্ত হওয়াটা এখন অন্য অনুভূতি জাগায়।
যখন তোমার বাহু স্পর্শকে মনে হয়
নিরাপদ আশ্রয়---
কে যেন তখনই জাগিয়ে দিয়ে বলে,
মিথ্যে তুমি জড়িয়ে আছো কেন?
বিশ্বাস করো ও আর চায়না তোমায়।

আমার লেখা কবিতা -"শেষকথা" | Ecency