ঘোড়াটা কোথায়

sajib7(57)
Published in
#funny
Words
104
Reading
1 min
Listen
Play
9y

মকবুল সাহেবের দুই যমজ ছেলে।
এক ছেলে ভীষণ নিরাশাবাদী, অন্যটা খুবই আশাবাদী।

একবার দুই ছেলের জন্মদিনে মকবুল একটা ফন্দি আঁটলেন।

নিরাশাবাদী ছেলেটার ঘরে রাখলেন অনেক খেলনা, আর আশাবাদী
ছেলেটার ঘরে রাখলেন একটা দড়ি। কী হয়, দেখার ইচ্ছা তাঁর।

কিছুক্ষণ পর গেলেন নিরাশাবাদী ছেলের ঘরে।
দেখলেন, ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।

বললেন, ‘কি রে, কাঁদছিস কেন?’

ছেলেটি বলল, ‘এত খেলনা দেখে আমার বন্ধুরা হিংসায় জ্বলে যাবে।
কদিন পর পর ব্যাটারি কিনতে হবে। তারও কদিন পর তো ভেঙেই যাবে।
এখন এত খেলনা দিয়ে আমি কী করি?!’

মকবুল সাহেব এবার গেলেন আশাবাদী ছেলের ঘরে।
ঘরে ঢুকতেই ছেলেটা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল,
‘ধন্যবাদ বাবা! ঘোড়াটা কোথায় রেখেছ?!’

ঘোড়াটা কোথায় | Ecency