বলিউডের ডার্টি পিকচার খ্যাত বিদ্যা বালান আসছেন ঢাকায়। বিনদোনভিত্তিক টিভি চ্যানেলে ‘হ্যাপিনেস’ এর উদ্ভোধনী অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় আসবেন বলিউডের বেগমজান বিদ্যা বালান। বিদ্যাবালানের সাথে একই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শুভশ্রী গাঙ্গুলী ও সঙ্গীত শিল্পি নচিকেতা চক্রবর্তী।
আগামী ১৯ জানুয়ারী ধানমন্ডির আবহানী মাঠে হবে জমজমাট এই আয়োজন।
‘হ্যাপিনেস’ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম মিন্টু বলেন, বেশ কিছুদিন ধরেই টিভির কারিগরি
প্রস্তুতি চলছিল। জমকালো আয়োজনের মধ্য দিয়েই আমরা চ্যানেলটির উদ্ভোধন করতে চাই। সেজন্য আগামী ১৯ জানুয়ারী বলিউড অভিনেত্রীর পাশাপাশি নচিকেতা ও শুভশ্রীসহ আরো অনেককেই আনা হচ্ছে অনুষ্ঠানে।