নীড় ভাঙ্গা ঢেউ

sadbin(45)
Published in
#kobita
Words
66
Reading
1 min
Listen
Play
9y

15711768759_17bf6f089c_b.jpg

এমন অনেক কিছুই জানি আমি
যা করেছো তুমি,
এমন অনেক কথাই শুনেছি আমি,
যা বলেছো তুমি!

এই কি তোমার প্রেম-ভালবাসা
এই কি মহৎ কাহিনী!
জগৎ জুড়ে ঘুড়ে ঘুড়ে আমি
এমন কোথাও দেখিনি!

নিভে গেছে স্বপ্নের প্রদীপ্ত শিখা
তোমারই ফুৎকারে,
জ্বালালে অনল শেষে আপনার হাতে
আমারই পর্ণ কুটিরে!

নির্ঘুম রাত যায়, চড়েছি ভগ্ন নায়
জোয়ার আসে না দরিয়ায়,
ঠিকরে পড়ে না চাঁদের জোছনা
নীড় ভাঙ্গা ঢেউয়ের গায়!

নীড় ভাঙ্গা ঢেউ | Ecency