মারাত্মক কিছু শিরক যা আমরা প্রতিনিয়তই করে থাকি পার্ট - ২

Words
401
Reading
2 min
Listen
Play
8y

আমি এর আগের পার্ট এ প্রচলিত ৩ টি শিরক তুলে ধরেছিলাম যা আমরা প্রতিনিয়তই করে থাকি , এই ব্লগ আমি চেষ্টা করবো আরো ৩ টি প্রচলিত শিরক সম্পর্কে আলোচনা করতে , আশা করি সাথেই থাকবেন, তবে বলে রাখা ভালো যে এই শিরক গুলা বিশেষ করে আমাদের সমাজের মহিলারা বেশি করে থাকেন, তাই আপনাদের মা বোন কে সতর্ক করুন। তো চলুন পরিচিত হয় যাক আরো ভয়াবহ ৩ টি শিরক সম্পর্কে ...........

04-1024x503.jpg
Source

জোতিষী কে হাত দেখানো :আমরা অনেকেই মানুষ হাত দেখায় এবং জানতে চাই আমাদের ভবিষ্যত , আসলে আপনার কি মনে হয় জোতিষী কি জানে আপনার ভবিষ্যত, হা আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে উনি আসলেই জানে কি না , আপনি উনাকে হাত দেখাতে দেখাতে হটাৎ একটা থাপ্পড় মারবেন তখন উনি যদি রেগে যান এবং আপনাকে বকা দিতে থাকেন তাহলে বুজবেন যে উনি আপনার ভবিষ্যত কি করে জানবে সে তো নিজের ভবিষ্যত ই জানে না , যদি জানতো তাহলে তো সে আপনার হাত ধরে ফেলতো থাপ্পড় টা খেত না , হা হা হা।

Astrology.jpgSource

রাশি ফল বিস্বাস করা :আমাদের সমাজে অনেক শিক্ষিত মূর্খ আছে যারা কিনা রাশি ফলে বিশ্বাস করে, মানুষ কত টা বিবেক হীন বলে রাশি ফলে বিশ্বাস করে আমার বোঝে আসে না । তোমার ভাগ্য কেমন তোমার কি হবে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না , এখানে রাশি ফল আসলো কি থেকে । দয়া করে আপনি যদি রাশি ফল বিশ্বাস করে থাকেন তাহলে আজকে থেকে বাদ দিন, কারণ আপনি শুধু এই বিশ্বাস এর জন্যে জাহান্নাম এর যেতে পারেন। আমরা হয়তোবা বুঝতেই পারছি না এটা কত বড় গুনাহ কিন্তু আপনি ভেবে দেখেন এটা কিন্তু শিরক , আর আল্লাহ সব থেকে বেশি ঘৃণা করেন শিরক কে।

maxresdefault.jpg Source

হাত চুলকালে টাকা আসে বিশ্বাস করা :অনেক বলতে শোনা যায় যে আজকে আমার হাত চুলকাচ্ছে মনে হয় টাকা আসবে , আচ্ছা আপনি ভাবুন তো টাকা কি আকাশ থেকে উড়ে আসবে, এটা কেমন ধরণের কথা যে হাত চুলকালে টাকা আসবে , হাতের সাথে টাকার কি সম্পর্ক , হাত কি ভাবে টাকা দিবে ? এই জিনিস টা ও অনেক বড় একটা শিরক । তাই আপনি যদি এগুলা বিশ্বাস করে থাকেন তাহলে দয়া করে আজকে থেকেই বাদ দিন , আর না হয়তো আমার এই একটা বিশ্বাস আপনাকে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতেই পারে।

ধন্যবাদ পুরো টুকু পড়ার জন্যে

আপনি যদি স্টিমিট নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে, আপনার জন্যে আমাদের সাহায্যের দরজা সবসময় খোলা, সাহায্য পেতে আপনাকে কষ্ট করে নিচের ব্যানার এ ক্লিক করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে হবে ।

Screenshot_16.png

মারাত্মক কিছু শিরক যা আমরা প্রতিনিয়তই করে থাকি পার্ট - ২ | Ecency