আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের সমাজের প্রচলিত কিছু কুসঙ্কার পর্ব - ২ নিয়ে যা আমরা প্রতিনিয়তই বলে থাকি, এই কথা গুলা আমাদের ঈমানের জন্যে মারাত্মক হুমকি এবং রীতিমতো জাহেলিয়াত এবং হাস্যকর। তাই জেনে নিন আমাদের কোন কোন কথা গুলা বলা থেকে বিরত থাকতে হবে। তো চলুন শুরু করা যাক.....
আমাদের মধ্যে অনেকে আছে যারা এটা বিশ্বাস করে যে রাতের বেলা ঘরের ময়লা অথবা পানি ঘরের বাইরে ফেলা যাবে না, এটাও একটা কুসঙ্কার।
ঘর থেকে কোনো উদ্দেশ্য নিয়ে বের হলে যদি কেউ পিছন থেকে ডাক দেয় তাহলে তার নাকি অমঙ্গল হয়, বিশেষ করে এটা হিন্দু ধর্মের মানুষ খুব খুব ভাবে মেনে চলে, কিন্তু দুঃখের বেপার এটা যে আজকাল মুসলমানরাও এটা মেনে চলছে, তাই আমাদের সবার উচিত এই কুসঙ্কার থেকে আমাদের দূরে থাকা।
অনেকে বিশ্বাস করে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়, এটাও একটা কুসঙ্কার।
ছোট বাচ্চাদের দাঁত পড়লে বলে ইঁদুরের গর্তে ফেলার জন্যে, তাহলে নাকি ইঁদুর এর মতো চিকন দাঁত হবে, এইতো কিছু দিন আগে আমার ছোট ভাই এর দাঁত পড়লো আর আমার দাদি বলছে যে যা এটা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে আয়, তখন দেখলাম আমার মা সেটার প্রতিবাদ করছে. যাই হোক সবাইকে এইভাবে প্রতিবাদী হতে হবে যদি কেউ এভাবে কুসঙ্কার মেনে চলে তাহলে।
মুরগির মাথা খেলে নাকি মা বাবার মৃত্যু দেখতে পাবে না। কত বড় মূর্খ এবং জাহেলিয়াত হলে মানুষ এরকম গাধার মতো কথা বলতে পারে।
অনেকে আবার বলে কেউ যদি ঘর থেকে কোনো উদ্দেশ্যে বের হয় তাহলে তার আর পিছনে তাকানোই যাবে না, তাকালেই তার অমঙ্গল হবে।
রাতে গাছের পাতা ছেড়া যাবে না, আসলে গাছের পাতা তো কখনোই চেরা যাবে না সেটা যদি প্রয়োজন না হয়।
অনেকে বলে ঘরের ভেতর যদি রোদ পরে তাহলে ওই রোদের অর্ধেক শরীর দিয়ে বসা যাবে না। তাহলে নাকি জ্বর হবে।
রাতে বাঁশ কাটা যাবে না, তাহলে নাকি অমঙ্গল হয়, আরো একটি কুসঙ্কার এটা.
ঘর থেকে বের হওয়ার পর বিধবা নাকি চোখে পড়লে নাকি অমঙ্গল হয়। এটা যে কত বড় কুসঙ্কার আমি নিজেও জানি না। আল্লাহ আমাদের হেফাজত করুক এইসব ফালতু কুসঙ্কার থেকে।
ঘরের চৌকাঠে বসা যাবে না, এখানে বসা নাকি ভালো না।
মহিলাদের ঋতুস্রাব হলে নাকি ওদের সবুজ কাপড় পরিধান করতে হবে আর তাদের হাতে নাকি কিছু খাওয়া যাবে না। যদিও এখন তেমন কেউ এটা আর মেনে চলে না।
ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, যদি কেউ দেখে তাহলে তার চেহারা নষ্ট হয়ে যাবে। জীবনে তো আমি কম দেখি নাই কি আমার চেহারা তো নষ্ট হয় নাই, সুতরাং যারা এটা এখনো মেনে চলে দয়া করে আজকে থেকে বাদ দিন।
ডান হাত চুলকালে টাকা আসবে আর বাম হাত চুলকালে বিপদ আসবে। মানুষ পাগল না হইলে এমন চিন্তা করতে পারে ?
নতুন কাপড় পড়লে নাকি আগুনে সেঁক দিয়ে পড়তে হয়।
আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোন দিন বিবাহ হবে না। আপনি কখনো দেখেছেন যে এমন কোনো ঘটনা ঘটতে ।
এখন যেই কথা বলবো আমি নিজে ঐটার শিকার ছিলাম। হা হা হা। আমি যখন এ খাবার খেয়ে গা মোচড় দিতাম তখন আমার আমার মা অথবা দাদি বলতো যে গা মোচড় দিস না তাহলে সব খাবার কুকুরের পেটে চলে যাবে। তখন আমি ভাবতাম আমি তো মোছার দিয়েছি কিন্তু আমার ক্ষুধা লাগে না কেন ? আমার খাবার তো কুকুরের পেতে চলে গেলো।
শেষ কথা : আমাদের সবাই উচিত হবে এই কথা গুলা নিজে আগে জানা এবং নিজে জেনে অন্যদের এই বেপারে সচেতন করা এবং বেশি বেশি শেয়ার করা যেন অন্যরা এই বেপারে জানতে পারে। এখন এ তো সময় আমাদের সমাজকে পাল্টানোর , আমরা যদি না পাল্টায় তাহলে পাল্টাবে কে ? সুতরাং আজকেই মাঠে নেমে পড়ুন এবং ইসলাম সম্পর্কে সবাইকে সচেতন করুন। ইসলাম এর সঠিক তথ্য সবার কাছে পৌছিয়ে দিন।
ধন্যবাদ পুরো টুকু পড়ার জন্যে