আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার পর্ব - ১

Words
386
Reading
2 min
Listen
Play
8y

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের সমাজের প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে যা আমরা প্রতিনিয়তই বলে থাকি, এই কথা গুলা আমাদের ঈমানের জন্যে মারাত্মক হুমকি এবং রীতিমতো জাহেলিয়াত এবং হাস্যকর। তাই জেনে নিন আমাদের কোন কোন কথা গুলা বলা থেকে বিরত থাকতে হবে। তো চলুন শুরু করা যাক.....

kusongkar.png

১. পরীক্ষার দিন সকালে ডিম্ খাওয়া যাবে না তাহলে নাকি গোল্লা পাবে ওই পরীক্ষায় , এই কথা বলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

২. খাবার সময় সালাম দিতে নাই, আমি নিজে দেখেছি অনেকে বলে ভাই খেতে বসেছেন তাই সালাম দিলাম না , আসলে এটা একটা কুসংকার । আশা করি আপনারা সবাই এটি থেকে বিরত থাকবেন।

৩. আপনারা যদি কখনো সকালে দোকানে যান কোনো কিছু ক্রয় করার জন্যে তাহলে আপনি যদি হন প্রথম কাস্টমের তাহলে দোকানদার বলবে প্রথম কাস্টমের ফেরত দিতে নাই তাই আপনাকে এটা কমদামে দিয়ে দিলাম. এটা একটা কুসংকার এতে কোনো সন্দেহ নাই।

৪. নতুন বউকেনরম বিছানায় বসতে দিতে হয় তাহলে বউয়ের মেজাজ নরম হয় , এটা ও একটা কুসংকার , বউ এর মেজেজ যদি খারাপ থাকে তাহলে ওকে যেইখানেই বসতে দেন ও তার মেজাজ দেখাবেই এতে কোনো সন্দেহ নাই।

৫. বিড়াল মেরে ফেললে নাকি ২.৫০ কেজি লবন দিতে হয়, এটা একটা হাস্যকর এবং কুসংকারমূলক কথা।

৬. ঔষধ খাবার সময় নাকি বিসমিল্লাহ বলতে হয় না , বিসমিল্লাহ বললে নাকি অসুখ বেড়ে যায় , নাউযুবিল্লাহ , বিসমিল্লাহ কে নিয়েও কুসংকার। আমাদের সবার উচিত এমন কুসংকার থেকে নিজে দূরে থাকা এবং অন্যকে এই বেপারে সচেতন করা।

৭. জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে, তাই যুবকরা জোড়া কলা খায় না সব জোড়া কলা গুলা বুড়ো রা খেয়ে ফেলে..

৮. ভাইবোন মিলে মুরগি জবাই করা যাবে না, জবাই করলে নাকি সমস্যা হয়। আরো কত কিছু।

শেষ কথা : আমাদের সবাই উচিত হবে এই কথা গুলা নিজে আগে জানা এবং নিজে জেনে অন্যদের এই বেপারে সচেতন করা এবং বেশি বেশি শেয়ার করা যেন অন্যরা এই বেপারে জানতে পারে। এখন এ তো সময় আমাদের সমাজকে পাল্টানোর , আমরা যদি না পাল্টায় তাহলে পাল্টাবে কে ? সুতরাং আজকেই মাঠে নেমে পড়ুন এবং ইসলাম সম্পর্কে সবাইকে সচেতন করুন। ইসলাম এর সঠিক তথ্য সবার কাছে পৌছিয়ে দিন।

ধন্যবাদ পুরো টুকু পড়ার জন্যে


আপনি যদি স্টিমিট নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে, আপনার জন্যে আমাদের সাহায্যের দরজা সবসময় খোলা, সাহায্য পেতে আপনাকে কষ্ট করে নিচের ব্যানার এ ক্লিক করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে হবে ।

Screenshot_16.png

আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার পর্ব - ১ | Ecency