আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের সমাজের প্রচলিত কিছু কুসঙ্কার পর্ব - ৩ নিয়ে যা আমরা প্রতিনিয়তই বলে থাকি, এই কথা গুলা আমাদের ঈমানের জন্যে মারাত্মক হুমকি এবং রীতিমতো জাহেলিয়াত এবং হাস্যকর। তাই জেনে নিন আমাদের কোন কোন কথা গুলা বলা থেকে বিরত থাকতে হবে। তো চলুন শুরু করা যাক.....
১. নতুন কাপড় পরিধান করার পর নাক পেছনে তাকানো যাবে না, নতুন কাপড় পরে পিছনে তাকানো ঠিক ঠিক না।
২. রাতের বেলা কাউকে সুই এবং সুতা দেয়া যাবে না, এমনকি অনেক দোকানদার কেও দেখা যায় রাতের বেলা সুই সুতা বিক্রি করে না।
৩.খালি ঘরে সন্ধ্যা বেলা বাতি দিতে হয়, আর যদি না হয় তাহলে ওই ঘুরে বিপদ আসবে।
৪. গোছল এর পর শরীরে তেল মাখার আগে কোনো কিছু খাওয়া যাবে না। তাহলে নাকি ক্ষতি হয়। কি যে আজব কথা বার্তা।
৫. যেই সব মহিলার পেটে বাচ্চা আছে তাদের কে ধারালো কিছু দিয়ে কোনো কিছু করতে দেয় না অনেকে, তাহলে বাচ্চার কি যেন হবে আমার সঠিক মনে নেই এমন কথা অনেক বিশ্বাস করে আর কি।
৬. কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয় কোনো উদ্দেশ্যে এবং তার সামনে যদি খালি কলসি পরে অথবা ওর সামনে দিয়ে কেউ যদি খালি কলসি নিয়ে যায় তাহলে নাকি তার যাত্রা শুভ হবে না তাই অনেকে তাদের ওই যাত্রা বন্ধ করে দেয় এবং ঘরে অর্থাৎ বাড়িতে চলে আসে।
৭. অনেকে বিশ্বাস করে হোঁচট খেয়ে পরে গেলে ভাগ্যে নাকি দুর্ভোগ আছে। এইসব কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে হবে।
৮. হাত থেকে বাসন পরে গেলে নাকি আত্মীয় স্বজন আসবে। এটা অনেক বড় ধরণের কুসংস্কার, কারণ এটা প্রায় ঘরে ঘরেই মানুষ বিশ্বাস করে। তাই এই জিনিস টা আমাদের সবার সবাইকে বোঝাতে হবে.
৯. আবার অনেকে বলে স্টিকুটুম পাখি ডাকলেও নাকি আত্মীয়স্বজন আসে। এটা কুসংস্কার।
১০. কাক ডাকলে বিপদ আসবে। শুঁকুন ডাকলে মানুষ মারা যাবে। পেঁচা ডাকলে বিপদ আসবে। কত কথা। আমাদের সমাজের মানুষ যে কত কত কুসংস্কার এ জড়িয়ে আছে তা আমরা ভাবতেও পারবো না। তাই আমাদের সবার সচেতন হতে হবে এবং অন্যদের এইসব কুসংস্কার থেকে দূরে রাখতে হবে।
শেষ কথা : আমাদের সবাই উচিত হবে এই কথা গুলা নিজে আগে জানা এবং নিজে জেনে অন্যদের এই বেপারে সচেতন করা এবং বেশি বেশি শেয়ার করা যেন অন্যরা এই বেপারে জানতে পারে। এখন এ তো সময় আমাদের সমাজকে পাল্টানোর , আমরা যদি না পাল্টায় তাহলে পাল্টাবে কে ? সুতরাং আজকেই মাঠে নেমে পড়ুন এবং ইসলাম সম্পর্কে সবাইকে সচেতন করুন। ইসলাম এর সঠিক তথ্য সবার কাছে পৌছিয়ে দিন।
আপনি যদি স্টিমিট নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে, আপনার জন্যে আমাদের সাহায্যের দরজা সবসময় খোলা, সাহায্য পেতে আপনাকে কষ্ট করে নিচের ব্যানার এ ক্লিক করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে হবে ।