"বেঁচে থাকার স্বপ্ন" - My Original Bengali Poetry

Words
122
Reading
1 min
Listen
Play
8y

alt

যেখানে সমুদ্র অসীম ভেসে আসে ফেনিল বার্তা
সেখানেই গড়ি জলমহল বিস্তীর্ন সে রাজ্যের সীমানা,
অনেক পোড়া মন আর প্রত্যাখ্যান জমে হয় পাথর
অনেক লাল গোলাপ অলীক স্বর্গ আমি আমার আঙিনা।

এখানে ভালোবাসা অন্ধকার রাত্রের অশরীরী
নিশীথ কুটুমের আনাগোনা রাতভর আস্ফালন,
ভোরের শিশিরে প্রথম কিরণে জ্বলে উঠে সোনা
সমগ্র রাজ্য জুড়ে আজ উৎসবের আলোড়ন।

চড়ুই পাখির পরাধীনতায় যে মলিন স্বপ্ন
বাবুইয়ের পরিশ্রমে বাস্তবতা নেমে আসে
চারিদিকে বেঁচে থাকার ইচ্ছেরা ভাসে।

image source & credit : web


follow me on steemit AND resteem it


verify rep sp posts followers curation

>>Thanks to elyaque@elyaque for designing my badges :)<<

                     MY STATS
   REPUTATION SCORE : 72.10 | TOTAL FOLLOWERS : 3028
   TOTAL BLOG POSTS : 1829 | TOTAL LIKES : 100801
   TOTAL EARNINGS   : $31580.83 SBD

Buy photos from My Shutterstock Portfolio



"বেঁচে থাকার স্বপ্ন" - My Original Bengali Poetry | Ecency