উপযুক্ত জ্ঞান থাকা সত্ত্বেও ইন্টারভিউতে অসফলতার কারণ

Words
387
Reading
2 min
Listen
Play
8y

শিক্ষাগ্রহণের পরে আমাদের সকলের ই একটা চাকরি দরকার হয় পড়ে জীবনযাপন চালানোর জন্য, কিন্তু দেখা যায় অনেকসময় আমরা যে বিষয়ে ইন্টারভিউ দিতে গেছি সেই বিষয়ে উপযুক্ত জ্ঞান থাকা সত্ত্বেও কোনোভাবেই ইন্টারভিউ তে সাফল্য অর্জন করতে পারি না আর না পারার জন্য আমরা নিজেদের কে দুর্বল মনে করতে থাকি ও হতাশায় ভুগি আর কিছু কিছু সময় সেই হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও হারিয়ে ফেলি। আমরা যদি এটা বুঝতে পারি আমাদের ইন্টারভিউ থেকে বাদ পড়ার কারণ তাহলে হয়তো আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো ও ইন্টারভিউ তে সাফল্য অর্জন করতে পারবো।তাহলে চলুন বন্ধুরা দেখা নেওয়া যাক ইন্টারভিউ থেকে বাদ পড়ার কারণ।

interview9.jpg
source

১. অল্পতে ঘাবড়ে যাওয়া, অনেকসময় অনেকদিন পর ইন্টারভিউ দিতে গেলে এমনটা বেশি হয়।

২. কাজের চেয়ে বেতন, ছুটি ও অনান্য সুযোগ সুবিধা নিয়ে বাসি আলোচনা করা।

৩. পূর্ববর্তী চাকরির ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করা।

৪. যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাবে সেটি সম্পর্কে কোনো সেটি সম্পর্কে কোনো ধারণা না নিয়েই ইন্টারভিউ দিতে যাওয়া।

৫. মাত্রাতিরিক্তভাবে আর্থিক চাহিদার কথা প্রকাশ করা।

৬. সিভি তে বাড়িয়ে বাড়িয়ে লেখা বা বহুল তথ্য প্রদান করা।

৭. কঠিন পরিস্থিতিতে কাজ করতে অনীহা প্রকাশ করা।

৮. শিক্ষাজীবনে বাজে রেজাল্ট করা।

৯.দেরিতে ইন্টারভিউ দিতে যাওয়া ও ইন্টারভিউ দিতে যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজ সাথে করা নিয়ে না যাওয়া, এই রকম ক্ষেত্রে প্রাথীকে অনেকসময় কাজের ব্যাপারে নেতিবাচক ভাবা হয়।

১০. প্রশ্ন ঠিকঠাক না শুনে উত্তর দেয়া ও প্রশ্নের উত্তরের সময় অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনা।

১১. কম্পিটিশনে ভয় আছে সেটা প্রকাশ করা।

১২.নিয়োগকর্তার দিকে না তাকিয়ে উত্তর দেয়া।

১৩. স্বল্প সময়ের জন্য কাজ করার মনোভাব প্রকাশ করা।

১৪.প্রাকটিক্যাল ও জেনারেল নলেজ এ উপযুক্ত জ্ঞান না থাকা।

১৫. ইন্টারভিউ দিতে গিয়ে বার বার ফোনে হাত দিয়ে মেসেজ, কল ও অন্যান্য জিনিস চেক করা।

১৬. নিজের দুর্বলতাকে প্রকাশ করা ও আমার একটির চাকরির দরকার, আমাকে নিলে আমি খুব উপকৃত হবো এইরকম মনোভাব প্রকাশ করা।

১৭. ইন্টারভিউ দিতে গিয়ে জড়তা দেখানো, চুপচাপ থাকা ও উত্তর দিতে দেরি করা।

১৮. পরিস্কার পোশাক না পরে যাওয়া ও হাসিমুখে কথা না বলা।

১৯. অহংকারী মনোভাব প্রকাশ করা ও সঠিক উত্তর না জানা থাকলে ভুল উত্তর দিয়ে নিজেকে প্রমানের চেষ্টা করা।

২০. আগ্রহ বা কৌতূহলের অভাব ও আত্মবিশ্বাসের অভাব।

তাহলে বন্ধুরা এই সমস্যাগুলো এড়িয়ে চললে আপনি সহজে ইন্টারভিউ তে সাফল্য অর্জন করতে পারবেন, ও নিজের জবনটাকে সাফল্যের সর্বশ্রেষ্ট জায়গায় নিয়ে যেতে পারবেন। বন্ধুরা এটি থেকে যদি আপনার জীবনের কোনো উপকার হয় থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমায় জানাবেন ও উপভোটে করে আমায় উৎসাহিত করবেন।

উপযুক্ত জ্ঞান থাকা সত্ত্বেও ইন্টারভিউতে অসফলতার কারণ | Ecency