হজমশক্তি বাড়াতে চান ? জলের সঙ্গে এগুলি মিশিয়ে খান।

Words
238
Reading
2 min
Listen
Play
8y

health.jpg
source
জল আমাদের শরীরের খুবই প্রয়োজনীয় উপাদান। ঠিকমতো জলপান না করলে আমরা নানা ভাবে শারীরিক সমস্যার সম্মুখীন হই আবার নিয়মিত জল পান,আমাদের শরীর থেকে টক্সিন বার করে দিতে সাহায্য করে। শরীরে অতিরিক্ত টক্সিন জমে গেলে আমরা নানা রোগের শিকার হই। একজন সুস্থ মানুষের প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস জল পান করা উচিত , তবে এই জলের সঙ্গে যদি আরো কিছু উপাদান মিশিয়ে নিতে পারি, তাহলে এটি আমাদের শরীরে জলের সঙ্গে সঙ্গে আরো নানা রকম চাহিদা মেটাবে ও আমাদের কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দেবে। তাহলে বন্ধুরা চলুন দেখি জলের সঙ্গে কি কি উপাদান যোগ করবো।

১. স্লাইস করে কাটা ২,৩ টি লেবুর টুকরো হালকা গরম জলে মিশিয়ে খান। এটি রোগপ্রতিরোধে খুবই উপকারী।

২. শশা ভিটামিন B এ ভরপুর, এটি মানসিক চাপ কমাতেও, ও হজম শক্তি বাড়াতে খুব এই কার্যকরী। জলের সঙ্গে শশার রস মিশিয়ে খান।

৩. নিয়মিত হজমের সমস্যায় ভোগেন ? জলের সঙ্গে ১ টি দারুচিনি মিশিয়ে খান, এটি দারুন কার্যকরী।

৪. যারা প্রতিদিন গ্যাস্টিকের সমস্যায় ভোগেন, কয়েক টুকরো আদা জলে ভিজিয়ে সারারাত রেখে দিন এবং সকালে উঠে সেই জল পান করুন আর গ্যাস্টিকের সমস্যা থেকে চিরমুক্তি পান।

৫. পুদিনা পাতা লালাগ্রন্থির কার্যক্ষমতা কে বহুগুন বাড়িয়ে দেয়। পুদিনা পাতা জলের সঙ্গে মিশিয়ে খেলে এটি হজমের সমস্যা থেকে মুক্তি দেয়, এছাড়া পেটে ব্যাথা হলেও পুদিনা পাতা খেতে পারেন, খুব তাড়াতাড়ি পেটে ব্যাথার কষ্ট থাকে আপনাকে মুক্তি দেবে।

বন্ধুরা এটি থেকে যদি আপনার জীবনের কোনো উপকার হয় থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমায় জানাবেন ও উপভোটে করে আমায় উৎসাহিত করবেন।

হজমশক্তি বাড়াতে চান ? জলের সঙ্গে এগুলি মিশিয়ে খান। | Ecency