পত্নীতলায় আমার বাজার লিঃ এর স্পেশাল সেমিনার

rongtuli(32)
Published in
#dlive
Words
180
Reading
1 min
Listen
Play
9y

Tangailtimes-9-2-18-16_jpg.jpg

নওগাঁর পত্নীতলায় “যাহা আছে অফ-লাইনে, তাহা এখন অন- লাইনে” এই ¯েøাগøানে আমার বাজার লিঃ (একটি অন-লাইন ই-কমার্স প্রতিষ্ঠান) এর স্পেশাল সেমিনার, ট্রেনিং ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০:০০ টায় জনাব আব্দুল খালেক সাহেবের সভাপতিত্বে নজিপুর মুগ্ধ চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে ডাইনামিক এসোসিয়েটস, আমার বাজার লিঃ এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব সুলতান আহমেদ (পল্টু), পরিচালক (ক্রয়) আমার বাজার লিঃ। তিনি তার বক্তব্যে বলেন, আমার বাজার লিঃ হলো একটি অন-লাইন ই-কমার্স প্রতিষ্ঠাত। এখানে আমরা ব্যয় করে আয় করতে পারবো বলে জানান তিনি।

প্রধান ট্রেইনার হিসাবে ট্রেনিং করান জনাব মাহবুবুর রহমান (মাহিন), এক্রিকিউটিক ট্রেনার আমার বাজার লিঃ। তিনি আমার বাজারে কিভাবে ব্যবসা করতে হবে, সেটি তিনি স্পেশাল সেমিনারের মাধ্যমে উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব শহিদুল আলম (বেন্টু), সভাপতি নজিপুর বণিক কমিটি। বিশেষ উপস্থাপক হিসাবে উপস্থাপনা করেন, জনাব এ জেড মিজান, সাধারণ সম্পাদক নজিপুর বণিক কমিটি।

এছাড়াও উপ¯িথত ছিলেন, পত্নীতলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, নজিপুর প্রেস ক্লাবের যুগ্ম আহবাক রবিউল ইসলাম (সবুজ), ডাইনামিক এসোসিয়েটস নজিপুর এর সদস্য রিয়াজ, ইউসুফ, করিম, শাহিন, সাইদ, হাবিব, মেসবাইল সহ সকল রিটেইলার ও ইনভাইটকৃত গেষ্ট বৃন্দরা।

টাঙ্গাইলটাইমস

পত্নীতলায় আমার বাজার লিঃ এর স্পেশাল সেমিনার | Ecency