প্রথমেই আপনাকে ধন্যবাদ, আমার লেখাটি পড়ার জন্য। ইংরেজি বই পড়ার অভ্যাস নেই বললেই চলে। তাই অনুবাদই ভরসা!বাংলাদেশে এখন নামকরা অনেক বইয়ের অনুবাদ পাওয়া যাচ্ছে।তবে সব অনুবাদ যে ভালো, তা না! বেশির ভাগ বইতে আসল সৌন্দর্য কেন জানি হারিয়ে যায়।সেক্ষেত্রে নওরেজিয়ান উড এর অনুবাদটা বেশ ভালো!
মুরাকামির বই এটাই প্রথম পড়া ।সাধারণ একটা প্রেক্ষাপট ।কিন্তু চরিত্র গুলো কি সুন্দর রঙ ছড়াচ্ছিল! মুগ্ধ হয়েছি বারবার! তার অসাধারণ লেখার সাথে আর ও পরিচিত হওয়ার ইচ্ছা আছে।আপনার এখন পড়া বই দুইটি ও আমি আমার বইয়ের তালিকায় যুক্ত করেছি :) কোন ভালো বই পড়তে খুব ভালো লাগে আমার ।তাছাড়া সোফির জগৎ বইটা পড়ছি সেটাও অনেক মজার।
RE: Norwegian Wood(নরওয়েজিয়ান উড) by Haruki Murakami