হয়তো আমার আত্মসমর্পণের চেষ্টা

rita253(41)
Published in
#esteem
Words
65
Reading
1 min
Listen
Play
9y

গাছের পাতার ফাঁকে ফাঁকে চোখ ঝলসানো সূর্যের আলো... আর নিচে হতবাক আমি।
না চাইতে পাওয়া অনুভূতিগুলো বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারগুলোর একটা।
কেন এসেছিলি? তোকে ধরে রাখবার মত শক্তিশালী আমি নই। আমি অক্ষম,দূর্বল। প্রত্যাশা পূরণে ব্যর্থ এক সৈনিক। কেউ রেহাই দেয় না। চাওয়া পূরণ না হলে গলা টিপে ধরতে আসে।
জানি,তুই ধরবি না। তবুও... আমাকে মুক্তি দিলে কি হয় না?
আমি একেবারে ছুটি নিই?
image

হয়তো আমার আত্মসমর্পণের চেষ্টা | Ecency