আমার প্রথম পোষ্ট আমাকে নিয়ে"আমার পরিচয় ও আমার জেলা। introduce myself

Words
367
Reading
2 min
5y

হ্যালো বন্ধুরা,
সবাইকে আসলামু-আলাইকুম ও আদাব।। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। HIVE BLOG এ BDCommunity তে এটি আমার প্রথম পোষ্ট যা নিজেকে দিয়েই শুরু করলাম। জানিনা কতজন এই পোষ্ট টা পরবেন, ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিচে আমার নিজের সম্পর্কে এবং আমার জেলায় বেড়ে উঠা তুলে ধরলাম।

IMG_20201008_112938.jpg

117721913_1609593045879005_2779569839966758628_n-1.jpg

আমার নাম রিপন রায়। আমরা ২ ভাই, আমার বাবা-মা,দাদু-ঠাকুমা সবাই আছে। সবাই মিলে ভালোই আছি। আমার বাড়ি দিনাজপুর জেলার, চিরিরবন্দর থানার, রসুলপুর গ্রামে।গ্রামের পূর্বে সবুজ ফসলের ক্ষেত আর গ্রামের পশ্চিম পাশ দিয়ে পাকা রাস্তা ঘেষে বয়ে গেছে ইছামতি নদী। কিন্তু বর্ষা ছাড়া নদীটি বর্তমানে চেনাই যায় না। বর্ষায় এর আসল রুপ ফুটে ওঠে, তখন এর প্রকৃতি-সৌন্দর্য উপভোগ করা যায়।ছোট বেলায় নদীতে সাঁতার কাটতাম,মাছ ধরতাম আর কলার গাছের ভেলা বানিয়ে নদীতে বেড়াতাম। এই গ্রামেই আমার বেড়ে ওঠা। গ্রামের উত্তর দিকে বেলতলীর বাজার। ^^^বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে^^^ আমার প্রাথমিক লেখাপড়ার হাতেখড়ি। গ্রামের দক্ষিণে দেড় কিলোমিটার দূরে আছে রেলপথ, রেলপথের ধারে আছে হাই-ইস্কুল, সাথে রয়েছে প্রাইমারি স্কুল ও গ্রাম। এখান থেকে আমি এস এস সি পাশ করি ২০১৩ সালে। আজ থেকে ১৫ বছর আগে মনে হত গ্রামটি যেন পদ্মা নদীর মাঝি উপন্যাসের মত ছিল। বর্তমানে বর্ষায় যার এক বিন্দু লক্ষ্য করা যায়।বর্তমানে গ্রাম ও আশেপাশে সব ধরনের আধনিকতার ছোঁয়া রয়েছে। আপনারা যদি কেউ আমাদের গ্রাম দেখতে চান, ঘুড়ে আসতে পারেন।

IMG_20210409_175755.jpg

আমি ঘুরতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুব ভালোবাসি। আমি দিনাজপুরের রাজবাড়ি,কান্তজি মন্দির,রামসাগর,মাতাসার দেখেছি এবং এর রুপ ও সৌন্দর্য উপভোগ করছি। আমার সিলেটের চা বাগান, কক্সবাজার সমুুদ্র সৈকত, মহেশখালি,বৌদ্ধ দেবের মন্দির, ছেড়াদ্বীপ ইত্যাদি দেখার অনেক ইচ্ছা। জানিনা আমার এই ইচ্ছাগুলো পূরন হবে কিনা। কারণ আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করি।

117721913_1609593045879005_2779569839966758628_n-1.jpg

আমি এক বড় ভাইয়ের মাধ্যমে HIVE BLOG সম্পর্কে জানতে পারি। তাই নিজের সম্পর্কে HIVE BLOG এর মাধ্যমে bdcommuntity তে তুলে ধরলাম ,আশা করি bdcommuntity সাপোর্ট পাবো। আমি শুনেছি যে bdcommuntity একটি বাংলাদেশী communtity আর এখানে বাংলাদেশীদের বেশি সাপোর্ট করা হয়।তাই আমি আমার প্রথম পোষ্টি bdcommuntity তে প্রকাশ করলাম। bdcommuntity কিনা আমার অভিজ্ঞতা ও অন্যন্যা সকল বিষয় শেয়ার করতে পারি এবং জানতেও পারি। তাই সবাই আমাকে একটু অনুপ্রেরনা দিবেন, যাতে কিছু করার সাহস পাই।

বর্তমানে করোনা ভাইরাসের জন্য অনেকের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। বর্তমানেও এর প্রভাব বিদ্যমান রয়েছে। তাই সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন সবার জন্য দোয়া/প্রার্থনা করি।
আমার জন্যও সবাই দোয়া/আর্শীবাদ করবেন।

সবাইকে অনেক ধন্যবাদ

আমার প্রথম পোষ্ট আমাকে নিয়ে"আমার পরিচয় ও আমার জেলা। introduce myse... | Ecency