মিল–(ছোটগল্প)

Words
135
Reading
1 min
Listen
Play
4y

দুইজনের নামের মধ্যে ছিল বহুত মিল, মিল বলতে আমি অর্থগত মিল বুঝিয়েছি। মেয়েটির নামের অর্থ হলো কুসুমিত বা ফুল ধরেছে এমন আর ছেলেটির নামের অর্থ সুন্দর উদ্যান বা সুন্দর বাগান। যেমন সুন্দর ঘাস এবং ফুল একত্রিত হয়ে সুন্দর একটি উদ্যানের সৃষ্টি হয়, ঠিক তেমনি তারা দুইজন যখন একত্রিত হয় এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়।

1626720292527.jpg

কিছুটা অভিমান হয়েছিলো মেয়েটার, সেজন্য একবছরের বেশি হবে ছেলেটার সাথে সে দেখা করে না, রাখে না কোনো যোগাযোগ। হঠাৎ একদিন ছেলেটা জানতে পারলো মেয়েটা তাদের বাড়ির পাশেই একটি জায়গায় ঘুরতে এসেছে, সে এ কথা শুনামাত্রই বেড়িয়ে পরল সেজায়গার উদ্দেশ্য।

এক নিস্তব্ধ দুপুরে নদীর ধারে,
মৃদু রৌদে একলা দাঁড়িয়ে,
খুজঁছি তাহার পদচিহ্ন৷৷
পাইনি ঠিকই...!!
পেয়েছি বাতাসে তাহারই কাল্পনিক বাহুর স্পর্শ।


tajimkhan@tajimkhan bro [অনেক আগের একটি নিজের ছন্দ খুঁজে বের করে তা দিয়ে একটি ছোটগল্প লিখলাম আর এটাই আমার প্রথম লেখা ছোটগল্প।]

মিল–(ছোটগল্প) | Ecency