নিহাল উচ্চমাধ্যমিক এর প্রথম বর্ষের একজন ছাত্র। একদিন কলেজ থেকে একটি বুকলিস্ট পেল। সে তার কলেজের জন্য কিছু বই কেনা লাগবে। সেজন্য বই কেনার জন্য সে লাইব্রেরীতে গেল। সেখানে যাওয়ার পর সে যেবইগুলো কিনবে সেগুলো আছে কিনা দেখার জন্য বুকলিস্টটি দোকানদারের হাতে দিয়ে বলল, " ভাই, দেখেন ত এইসবগুলো বই আপনের দোকানে আছে কিনা। "
দোকানদার বুকলিস্টটি হাতে নিয়ে দেখার পর বলল,
" জ্বী ভাই, সবগুলো বই আছে। "
নিহাল বলল, " এইসবগুলো বইয়ের দাম কত একটু হিসাব করে দেখেন ত? "
দোকানদার নিহালের কথা মতো ক্যালকুলেটর দিয়ে কিছুক্ষণ হিসার করার পর বলল, " সবগুলো বইয়ের দাম ২১৫০ টাকা। "
বইয়ের দাম শোনার পর নিহালের কাছে দামটা কিছুটা বেশি মনে হলো কারন সে বই কিনতে আসার আগে তার আরেক বন্ধু সবগুলো বই কিনেছিল এবং তাকে সে বইয়ের দাম জিজ্ঞাস করেছিল, কিন্তু তার বন্ধু কত দিউএ বইগুলো কিনেছিল তা ঐমুহূর্তে মনে পড়ছিল না, তাই সে দোকানদারকে বইয়ের দাম কিছুটা কম রাখার জন্য অনুরোধ করল। কিন্তু দোকানদার বলল, " না ভাই, যা বলছি নিলে সে দামেই নিতে হবে, এর থেকে কমে দেয়া সম্ভব না। "
তাই নিহাল সেই দোকান থেকে বই না কিনে, তার বুকলিস্টটি নিয়ে পাশের আরেকটি দোকানে যায়। সেখানে দোকানদারকে বুকলিস্টটি দিয়ে সবগুলো বই আছে কিনা এবং থাকলে বইগুলোর দাম কত জিজ্ঞাসা করে সে।
দোকানদার বলে সবগুলোবই তার দোকানে আছে এবং বইয়ের দামের ব্যাপারে বলতে গেলে প্রথম দোকানদার যে দাম বলছিল ২১৫০ সে দামই বলল। কিন্তু সে দাম কিছুটা কমাতে অনুরোধ করলে, এই দোকানদার তার থেকে ১০০ টাকা কমিয়ে দেয়। তাই ১০০ টাকা কম পাওয়ার সে এই দোকানদার থেকে তার বইগুলো কিনে ফেলে।
বইগুলো নিয়ে ফেরার পথে প্রথম দোকানদারটি তআলে দেখে ডাক দিয়ে জিজ্ঞাসা করল৷, " ভাই, বইগুলো কত দিয়ে কিনলেন? "
উত্তরে নিহাল বলল, " ২০৫০ টাকা রেখেছে। "
দাম শোনার পর দোকানদার অবাক হক্যে বলল, " ভাই কিছু মনে না করলে আপনার বইগুলো একটু দেখতে পারব? "
নিহাল বলল, " আচ্ছা, ভাই সমস্যা নাই দেখেন। "
দোকানদার ব্যাগ থেকে সবগুলো বই বের করে দেখল যে বইয়ের দাম আসে ২১৫০ টাকা কিন্তু সেই দোকানদার ২০৫০ টাকা রাখল কিভাবে, ঠিক সেই সময় পাশের দোকান থেকে সেই দোকানদার আসে ( যে দোকানদার থেকে নিহাল বইগুলো কিনেছিল) প্রথম দোকানদারটি দ্বিতীয় দোকানদারটিকে জিজ্ঞাসা করল, " আপনি এই বইগুলো ২০৫০ টাকা কিভাবে বিক্রি করলেন? আমি জানতে চাই, আপনে যেখান থেকে বই কিনেন আমি জানতে চাই, আপনে এত কমে বই বিক্রি করেন কিভাবে?
দ্বিতীয় দোকানদারটি বলল, " না, আমক ২০৫০ টাকায় বই বিক্রি করি নাই, আমি ২১৫০ টাকায় বিক্রি করেছি।"
প্রথম দোকানদারটি বলল, " তাহলে কি উনি( নিহাল) মিথ্যা কথা বলেছে? " সে নিহালকে জিজ্ঞাসা করল, " ভাই, আপনে কি মিথ্যা বলেছেন?"
নিহাল বলল, " নাহ্ ভাই আমি ২০৫০ টাকা দিয়েই কিনেছি।"
তারপর দুইজন দোকানদারের মাঝে তুমুল ঝগড়া বেধে গেল। মার্কেটের লোকজন এসে তাদের ঝগড়া থামাল। ঝগড়া থামানোর পর যে দোকানদার থেকে সে বই কিনছিল সে তাকে তার দোকানে ডাকল। দোকানে যাওয়ার পর দোকানদারটি তাকে অনুরোধ করে বলল, "ভাই, আজকে মার্কেট কমিটির মিটিং এ আপনাকে বলতে হবে যে আপনে আমার থেকে ২০৫০ টাকা দিয়ে বই কিনেছেন, তা না হলে আমাকে অনেক অসম্মান এবং জরিমানা করা হবে।"
নিহাল বলল, " নেন ভাই, আপনের ১০০ টাকা আমি মিথ্যাও বলতে পারব না এত ঝামেলাও করতে পারব না।"