চন্দ্র কথা
---------------------------------♢
হে মহাকাশ! তুমি কি জানো?
আমারও একটা চাঁদ আছে তোমার মতই,
আমরাটা না হয় রক্ত মাংসে গড়া
তবুও দেখি ঘোর বিভোরে প্রতিনিয়তই
দিবস কিংবা রাত,
জেনে নিও! প্রেয়সীই আমার সেই চাঁদ।।
আমাবস্যা পূর্ণিমার আবর্তন?
তাও আছে , আছে জোয়ার- ভাটাও
কখনো মান- অভিমানে, কখনো আদরে সোহাগে
দেখি তারই বিবর্তন ।
তবুও আমার পৃথিবীর অভ্যন্তরীণে সেই চাঁদটাকে পুষি
জেনে নিও! তাতেই আমি খুশি ।।
image:collected
আমার পৃথিবীটা না হয় বুকের পাঁজরে
তবে অন্তহীন , ভালোবাসার আস্তরণে ঢাকা
হৃৎপিণ্ডটাই আমার জলজ্যান্ত পৃথিবী
এই পৃথিবীর অন্দরমহলে রাণী হয়ে বসে থাকা
সেই চাঁদের বসবাস
জেনে নিও! সেই চাঁদটাই আমার হৃদোচ্ছাস।।
-------------সংক্ষিপ্ত -----------