Taken from my stock.previous used as PP
হয়তো তোমাকে পাওয়ার জন্য
কেটে যেত সারাজীবন
সেই তুমি এলে
দখিনা হাওয়া বইয়ে।
কি নিষ্ঠুর এই সময়!
আমাকে যেতে হবে অন্যত্র
তোমাকে ছোঁয়া আজকে
দারুণ দুঃসময়।
মাঝ রাতে লোক ডাকি,
আমাকে প্রস্তুত হতে হবে
মৃত্যুর সাথে ডুয়াল হবে
নেশাখোর এই মাঝ রাত্তিরে।
সীমান্তে যে যোদ্ধা লড়াই করে
দেশকে ভালোবেসে,
মহান কর্তব্যের খাতিরে।
আমি মিল খুঁজে পাই
আমি ও সৈনিক
এই সংসারের যুদ্ধক্ষেত্রে।
Taken from my stock.previous used as PP