আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।কালকের দিনটা আমার কাছে ছিল খুবই আনন্দের। কারণ আমি কালকে HIVE পরিবারের সাথে পরিচিত হয়েছি। এখন আমি আমার সম্পর্কে কিছু কথা বলব।
আমার নাম :মো:রাসেল আহমেদ। আমাকে সবাই রাসেল বলেই ডাকে।আমি বাংলাদেশের খুলনা বিভাগের, কুষ্টিয়া জেলায় বাস করি।আমরা তিন ভাই বোন।সবার মধ্যে আমি হলাম ছোট।আমার বড় একটা ভাই এবং একটা বোন আছে।আমি এখন আমার বাবা-মায়ের সাথে থাকি।আমি একটা গরিব পরিবারের ছেলে। আমার বাবা একজন ভ্যান চালক।তার আয়ের মধ্য দিয়ে আমাদের পরিবার চলে।
আমার পেশা:
আমি পেশায় একজন ছাত্র।আমি ২০১৯ সালে এসএসসি পরিক্ষা দিয়েছিলাম।আমি এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছিলাম।আমি কারিগরি শাখা থেকে পড়াশুনা করেছিলাম। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল বিভাগে পড়াশুনা করছি। আমি এখন দ্বিতীয় পর্বে আধ্যায়ন রত আছি।কিন্তু করোনার কারণে আমার লেখা পড়া বন্ধ আছে। আমি প্রথম পর্বে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে প্রথম হয়েছিলাম। আমি ছোট বেলা থেকেই পড়াতে ভালো বাসি এবং আমি আমার বাসায় ছাত্রদের প্রাইভেট পড়াতাম।আমি এখন করোনার কারণে বাসায় আছি।তাই কয়েকজন ছাত্রকে পড়াই।
আমার শখ:
আমার শখ আমি বড় হয়ে একজন বিএসসি ইন্জিনিয়ার হবো।এরপর আমি আমার পরিবারের পাশে দারাবে।তারা যেভাবে আমাকে পড়াশুনা করানোর ক্ষেত্রে সাহায্য করছেন।আমিও যেন তাদের সাহায্য করতে পারি।এছাড়াও আমি ছবি আকঁতে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি।আমি প্রায় তিন বছর ছবি আকানো শিখে ছিলাম।
আমার পরিবারের সামর্থ্য না থাকায় আমি বেশি জায়গায় ঘুরতে যেতে পারি নাই।তবে আমি আমার প্রাইভেট থেকে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম।আমি মুজিবনগর, সুন্দরবন,ষাটগম্বুজ মসজিদ,ঝিনাইদহ ঝোহান পার্ক,তামান্না পার্ক,শিলাইদাহ রবীন্দ্রনাথ কুঠিবারী, সহ অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম।
আমার প্রিয় রং হলো টিয়া এবং সাদা।আমি আমার নিজের কাজগুলো নিজে করার চেষ্টটা করি।
আমি সংক্ষিপ্ত আকারে আমার সম্পর্কে আপনাদেরকে বুঝানোর চেষ্টটা করেছি।আশা করি সবাই বুঝতে পেরেছেন।আমার লেখার মাঝে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।আমি যাতে এখানে সফল ভাবে কাজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।আশা করি সবাই আমাকে সাহায্য করবেন।সবাই ভালো থাকবেন সু্স্থ থাকবেন।