আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার আরেকটা নতুন ড্রইং নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই শাপলা ফুল অংকন করা যায়। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
সহজেই শাপলা ফুল অংকন
১।পেপার।
২। পেন্সিল ২বি এবং ৬বি।
৩। বিভিন্ন কালার রঙ।
প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে ইউ এর মতো করে একটা দাগ দিয়ে নিলাম।
এরপর সেটা থেকে শাপলা ফুলের তিনটা পাপড়ি অংকন করলাম।
এরপর আমি শাপলা ফুলের বাকি সব পাপড়িগুলো অংকন করে নিলাম।
এবার আমি পুলের ডানটি এবং পুলের কড়ির ডানটি বা লতি দিয়ে দিলাম।
এরপর আমি পানিতে যে পাতাগুলো থাকে সেগুলো অংকন করলাম।
এবার আমি কালার করা শুরু করলাম। প্রথমে আমি পাপড়িগুলোতে গাঢ় কালার অর্ধেকটা করলাম।
এরপর আমি পাপড়িগুলো বাকি অংশ সাদা কালার ব্যবহার করে করলাম।এবং মাঝের পাপড়িতে হলুদ কালার করলাম।
এবার আমি ফুলের লতিগুলো এবং পাতাতে সবুজ কালার করে নিলাম। তবে পাতার শুধু চারপাশ দিয়ে সবুজ কালার করেছি।
এবার আমি পাতার বাকি অংশটুকু কালার করে ফেললাম।
এরপর আকাশ এবং পানির কালাটা হালকা করে করে নিলাম। যাতে দেখতে সুন্দর লাগে।
এবার রঙ করা শেষ করে ৬বি পেন্সিল ব্যবহার করে সকল আউট লাইনগুলো গাঢ় করে দিলাম। যাতে দেখতে অনেক সুন্দর লাগে।
আর এভাবেই আমি ধাপে ধাপে খুব সহজে আজকে শাপলা ফুল অংকন করলাম।আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।