নিলয়-নাদিয়ার তোমার আমার ভালোবাসার গল্প’

Words
144
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-28-1-18-10_jpg.jpg

দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। কিন্তু কেউ কাউকে কিছুই বুঝতে দেয় না। আর এজন্য তাদের বিয়েও হচ্ছে না। একটা সময় যখন তারা সেটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। এমনই একটি ভালোবাসার গল্পের নাটকে সম্প্রতি জুটি বেঁধেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নাদিয়া নদী ও নিলয় আলমগীর।

নাটকের নাম ‘তোমার আমার ভালোবাসার গল্প’। এটি পরিচালনা করেছেন জে এস মিশু। নাদিয়া, নিলয় ছাড়াও এতে অভিনয় করেছেন সিজার, শিখা খান ও আরো অনেকে।

নির্মাতা বলেন, ‘ভালোবাসার গল্প হলেও একটু ভিন্নভাবে নতুন কিছু করতে চেষ্টা করেছি। আর নাদিয়া খুবই ভালো কাজ করেছে। নিলয়ও চরিত্রটি চমৎকার ফুটিয়ে তুলেছেন। আশা করি খুবই ভালো একটি কাজ হবে।’

নাদিয়া নদী বলেন, ‘আমরা ভীষণ মজা করে কাজ করেছি। মিশু ভাইয়ের নির্দেশনায় আমার এটা প্রথম কাজ। চমৎকার একটা গল্প, চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। দর্শকরা এ নাটকে নতুন এক নাদিয়াকে দেখতে পাবে।’

আসছে ভালোবাসা দিবসে একুশে ইটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানা যায়

টাঙ্গাইলটাইমস

নিলয়-নাদিয়ার তোমার আমার ভালোবাসার গল্প’ | Ecency