প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।
আজ ভাবলাম বাংলা ভাষায় লিখি। শতহলেও আমার মাতৃভাষা বলে কথা।
আজ আমি আপনাদের সাথে আমার নেপাল পরিভ্রমণের কিছু মুহুর্ত ভাগ করে নেব।
গতবছর আমি আমার টুর অপারেটর এর সাথে নেপাল গিয়েছিলাম।
যদিও নেপাল আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ভাগ্য ক্রমে সেখানে যেতে পাসপোর্ট এর প্রয়োজন এখনও হয় না।
যদি তার প্রয়োজন হতো তবে হয়তো এই নেপাল পরিদর্শন এর শিকে আমার ছিরত না।
বেশ ঘুরলাম বুঝলেন। সব দেশেরই আলাদা আলাদা বৈচিত্র্য আছে।
কি অদ্ভুত সুন্দর সব বৌদ্ধ মন্দির।
নিজের চোখে না দেখলে মানুষের কিছু প্রতিভার মূল্যই উপলব্ধি করতে পারতাম না।
কাঠমান্ডু , পোখরা, লুম্বিনী। আরো অনেক ছোট খাটো জায়গা ঘুরে মনটা বেশ উৎফুল্লতা ভরে গেছিলো। মনে মনে ভাবলাম কেউ যদি বিদেশ ঘোরার গল্প শোনায় আমিও জানিয়ে দেবো যে, বিদেশ আমার ও ঘোরা।
যদিও আমি আমার ভারতের বিভিন্ন জায়ুলগা ঘুরে বেড়াতে বেশী পছন্দ করি।
সেটা আগেই বলেছি। যায় হোক ঘুরে যখন আমরা ফিরছি তখন দেখলাম আর একটা দল ইন্ডিয়া থেকে নেপাল ঢুকছে।
মজার বিষয় আমরা বেরিয়ে আসার পর পর এ নেপাল বর্ডার সিল করে দেওয়া হলো করণার কারণে লকডাউন ঘোষণার পরেই।
আমি একশো শতাংশই নিশ্চিৎ যে যে দলটি আমি আমাদের নেপাল থেকে বেরোনোর সময় দেখেছিলাম তারা লোকডাউন এ নির্ঘাত আটকা পড়েছিল নেপাল এ।
আজ তাহলে থামলাম। আমার অন্য কিছু গল্প নিয়ে হাজির হয়ে যাবো।
ভালো থাকবেন সবাই।