সারা দেশ জুড়ে ‘ঢাকা অ্যাটাক’র জয়জয়কার। এমন কিছু ছবিই হলমুখী করতে পারেন দর্শকদের। মুক্তির পর থেকেই সবগুলো হল হাউজফুল। দর্শকদের মনে স্বস্তি দেয়া এই ছবিটি দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার মানুষ। টিকিট পেতে রীতিমত হিরিক পড়ে যায়। টিকির পাওয়ার এই মিছিলে ব্যর্থ হলেন স্বয়ং নির্মাতা।
নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে ফেসবুক স্ট্যাটাসে দীপঙ্কর দীপন লিখেছেন, ‘আমার নিজের কাল ঢাকা অ্যাটাকের স্টার সিনেপেক্সের বিকালের শোর দুটো টিকেট দরকার ছিল। আগে জানতাম কাল স্টার সিনেপ্লেক্স ৮ টা শো দিয়েছে। তাই বিকাল ৪ টায় কল করেছিলাম, ভেবেছিলাম পরের দিন পেয়ে যাব। কর্তৃপক্ষ জানাল, কোন টিকেট নেই। পড়েছি না বিপদে। এমন এক মানুষকে কথা দিয়েছি, তাকে না করা আমার জন্য খুব বিব্রতকার। এ এক মধুর যন্ত্রণা।’
তিনি আরো লিখেছেন, ‘বাই দ্য ওয়ে, কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, পরশু শনিবারেও ৮ টা শো। কাল দুপুরের ভেতর যেতে বললেন টিকেট চাইলে। ভাব দেখে মেজাজটাও খারাপ করতে পারছি না। নিজেদের ছবি তো। সত্যি এ এক অদ্ভুত অনুভূতি। দর্শকের ভালবাসা মাথা পেতে নিয়েছি। সাথে থাকুন বাংলা সিনেমার।’