This content was muted by BDCommunity moderators for not following community guidelines.
RE: RE: দুই দেশ এক ভাষা
You are viewing a single comment's thread from:

RE: দুই দেশ এক ভাষা

Words
130
Reading
1 min
Listen
Play
6y

বাংলা ভাষাকে নিয়ে একটা সুন্দর লেখা। আমরা অবশ্যই আমাদের এই মাতৃভাষা নিয়ে গর্বিত এবং এই ভাষাতেই মনের ভাব প্রকাশ করে তৃপ্তি মেটে। কর্মক্ষেত্রে আরবি, হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করা লাগলেও, বাংলাতে যেভাবে মনের সব কিছু প্রকাশ করা সম্ভব, অন্য ভাষায় তা সম্ভব না। তাইতো দেখা যায় ১০০-১৫০ মাইল দুর থেকেও রুগীরা বাংগালী ডাক্তারের কাছে আসে শুধু একটু বাংলায় নিজের রোগের কথা খুলে বলার জন্যে।

এখানে ১৬ কোটি মানুষই তাদের মনের ভাব প্রকাশ করে বাংলায়।

এব্যাপারে একটা কথা আছে। রোগী দেখতে গিয়ে কিছু ভিন্ন অভিজ্ঞতাও হয়। কিছু বাংগালী রোগী না জেনে প্রথমে আরবীতে কথা শুরু করে। যখন জানতে পারে যে ডাক্তার বাংগালী, তখনই কিছু এলাকার লোক এমন লোকাল-ভাষায় কথা শুরু করে যে, মনে হয় "হায় আল্লাহ! আরবীতে কথা হলেই ভাল বুঝতে পারতাম"। 🤣 চাটগাঁও এর লোক এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে।

@optional: বাংলা ভাষাকে | Ecency