হেলোওও,আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
আজ ভাবলাম বিডি-কমিউনিটি বাসীর সাথে নিজেকে আরেকটু পরিচিত করাই।ঠিক নিজেকে নিয়ে না, আমি আর আমার একটি খুব খুব কাছের বন্ধুর বন্ধুত্ব সম্পর্কে লিখবো।
🌼এইযে ছবিতে দেখছেন দুজন, আমরা হলাম খুব ভালো বন্ধু।সহজ ভাষায় বললে বেস্টফ্রেন্ড। আচ্ছা আগে এটা তো বলি কে কে কোনটি!!এইযে চশমা পরা একটু মোটাসোটা টা আমি আর পাশের পাটকাঠির মতো চিকনিটা হলো আমার বেস্টফ্রেন্ড। তাকে আমি সুমু,চিকনি,গাধা এসব বলেই ডাকি তবে ভালোনাম সুমাইয়া।আমার আর ওর পরিচয় বলতে গেলে প্রায় ৯ বছর তবে বন্ধুত্ব ৩ বছরের।৯ আর ৩ এর হিসাব মিলাতে পারছেন না তাইতো?আরেকটু খোলাসা করেই বলি তাহলে,আমি আর এই মেয়েটার প্রথম পরিচয় যখন আমরা ২ জন ই হাই স্কুলে ভর্তি হই।তখন মাত্র ক্লাশ ফাইভে ভর্তি হয়।তখন আমরা ছিলাম দুটি ভিন্ন দলের মেম্বার।
মানে আমাদের মধ্যে পরিচয় ছিলো শুধু হাই,হেলো টাইপ্স এর। তবে বন্ধুত্ব ছিলো না।আর অদ্ভুত ব্যাপার কি জানেন আমরা দুজন দুজনকে একদম সহ্য করতে পারতাম না।এভাবে স্কুল শেষ হয়,এসএসসির রেজাল্ট ও চলে আসে।এরপর কলেজে ভর্তি হওয়ার পালা। যখন কলেজে ভর্তি হয়ে ১ম দিন ক্লাশ করতে যাই সেদিন দেখি সুমাইয়া ও একই কলেজের একই সেকশনেই। মিথ্যে বলবোনা, খুব বিরক্ত হয়েছিলাম দেখে।কিন্তু কথা বলতেই হবে কারণ পরিচিত আর কেও ছিলোনা।আর বাড়ি থেকে কলেজ দূরে হওয়ার তার সাথে বাসে করে আসা যাওয়া করতে হবে কারণ ওর বাড়ি আমার বাড়ির পাশেই আর আমি একদম ই বাসে চড়াতে অভ্যস্ত না।এরপর থেকে একসাথে আসা-যাওয়া শুরু করলাম।ওর কাজ ছিলো প্রতিদিন আমাকে কলেজ যাওয়ার জন্য ঘুম থেকে উঠানো।কারণ আমার বড় বদ অভ্যাস হলো রাত জাগা আর সেই কারণে সকালে উঠাটাও অসম্ভব হয়ে যেতো।কিন্তু এই মেয়ে আল্লাহর রহমতে সেই সকাল ৭ টা থেকে ফোন দেওয়া শুরু করতো,ততক্ষণ ফোন দিতো যতক্ষণ আমি ফোন ধরতাম না।এরপর একরকম বাধ্য হয়ে ফোন ধরতাম আর উপায় না পেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতাম।
আর আমি কেনো জানিনা বাসের ভাড়া দিতে পারতাম না,আজো পারিনা।মানে,বাসের হেল্পারকে টাকা দিতে একটু অস্বস্তি হয়।তাই বাসে উঠেই বাস ভাড়াটা আমি তাড়াতাড়ি তার হাতেই দিয়ে দিই।এভাবেই প্রায় পুরো কলেজ লাইফ ই শেষ হয়।কলেজের ২ বছর খুব কম সময় বলা চলে তবে আমাদের বন্ধুত্বটা রূপ নেয় বেস্টফ্রেন্ডশিপে।আমাদের ফ্রেন্ডশিপটা আজকালকার অন্যান্য সো কলড ফ্রেন্ডশিপ গুলোর মতো নয়।আমাদের মধ্যে কখনো আমরা হিংসা দেখিনি,জেলাসি ব্যাপারটা দেখিনি,অন্যকে ঠেলে নিজে উপরে উঠার চিন্তাটা দেখিনি।মাঝেমধ্যে ভাবি যাকে এতো অপছন্দ করতাম তাকে ছাড়া আজ আমার একটা কাজ হয়না।ঘর থেকে বের হলেও যার কাছ থেকে জিজ্ঞেস করতে হয়," এই দোস্ত কোন ড্রেসটা পড়লে ভালো লাগবে?" বা কোথায় গেলে সে আমাকে একটু পর পর ম্যাসেজ দেয়, " ওই তাড়াতাড়ি বাড়ি যা, আন্টি কিন্তু বকবে তোরে " বা কলেজের যাওয়ার সময়, আমি যেতে ইচ্ছে করছেনা বললে সেও বলে, " তাইলে তুই না গেলে আমিও যাবোনা আজকে। "
এসবের নামই তো বন্ধুত্ব, তাইনা? বন্ধুত্ব কখনই অনেক বিবেচনা করে,তারিখ ঠিক করে বা অফিসিয়ালি বলেকয়ে হয়না।বন্ধুত্ব হয় আচমকাম। যার সাথে মনের খুব মিল থাকে,খুব!
আমি প্রচন্ড ভালোবাসায় বিশ্বাসী একজন মানুষ,তাই আমি বিশ্বাস করি বাবা,মা,ভাই, বোনের পরে বন্ধুর মতো কেও ভালোবাসতে বা বুঝতে পারেনা।