১৯১২ সালের ভয়ঙ্কর স্মৃতিকে সরিয়ে আবার সমুদ্রে ভাসতে চলেছে টাইটানিক। "নাম দেওয়া হয়েছে টাইটানিক-২
২০২২ সালের মধ্যেই সমুদ্রে যাত্রা শুরু করবে। এর প্রথম যাত্রা শুরু হবে চীনের জিয়াংশু থেকে দুবাই পর্যন্ত। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে, একটি টিকিটের মূল্য ১০ লাখ ডলারেরও বেশি। অস্ট্রেলিয়া ব্যবসায়ী ক্লাইভ পালমারের ব্লু স্টার লাইন সংস্থা এটি তৈরি করেছে। প্রথম টাইটানিক জাহাজটিও তৈরি করেছিলো এই সংস্থাই। টাইটানিক-২ দেখতে প্রথম টাইটানিকের মতই। বাইরে থেকে দেখতে ১৯১২-এর মডেল হলেও ভেতরটা পুরো আধুনিক। একেবারে একুশ শতাব্দীর ছোঁয়া। কিন্তু নিরাপত্তা ও বিনোদনের কথা মাথায় রেখে অনেক কিছু রদবদল করা হয়েছে এর,২৭০ মিটার লম্বা ৫৩ মিটার উচ্চতাবিশিষ্ট টাইটানিক-২ এতে রয়েছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর আসনের ব্যবস্থা।